আইসিসির কাছে বারংবার থাপ্পড় খেল পাকিস্তান, পালাতেও পারল না! মুখরক্ষায় কী সাফাই পিসিবির?

দীর্ঘ টালবাহানা। অবশেষে পাকিস্তান এশিয়া কাপ থেকে সরে যাওয়ার সাহস দেখাতে পারল না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবির কাছে মাথা নোয়াল না আইসিসিও।

আজ দুবাইয়ে পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহী ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে রয়েছেন অ্যান্ডি পাইক্রফট। যদিও তিনি ক্ষমা চেয়েছেন বলে দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের।

পিসিবির তরফে বিবৃতিতে জানানো হয়েছে, পাইক্রফট ভুল বোঝাবুঝির জন্যে পাকিস্তান দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন। ভারত-পাকিস্তান ম্যাচে অধিনায়করা যে হাত মেলাননি তা পাইক্রফটের জন্যেই। পাইক্রফটের এহেন আচরণের প্রতিবাদে কড়া পদক্ষেপ করেছে পিসিবি। ভারত-পাকিস্তান ম্যাচে আচরণবিধি লঙ্ঘন পাইক্রফট করেছিলেন কিনা তার তদন্তেরও নাকি আশ্বাস দিয়েছে, দাবি পিসিবির।

ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ম্যাচের শেষে ভারতীয় ক্রিকেটাররা কেউ পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি পাক অধিনায়ক সলমন আঘা। তবে হেড কোচ মাইক হেসন প্রেস কনফারেন্সে আসেন। এরপরই পাইক্রফটের অপসারণ দাবি করে আইসিসির দ্বারস্থ হয় পিসিবি। যদিও ম্যাচ রেফারিকে সরানোর সেই দাবি নাকচ হয়ে যায়। পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি। ফলে বড়সড় থাপ্পড় হজম করতে হয় পিসিবিকে।

এরপর পাকিস্তানের ক্রিকেট মহল থেকে হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয় এশিয়া কাপ থেকে দল তুলে নেবে পাকিস্তান। গতকাল পাকিস্তান সাংবাদিক বৈঠক বয়কট করলেও অনুশীলন চালিয়েছিল। আজ সংযুক্ত আরব আমিরশাহীর কাছে হারলে এমনিতেই বিদায় নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের। পাকিস্তান এই ম্যাচ না খেললেই ছিটকে যেত।

এই আবহে পাইক্রফটের অপসারণ চেয়ে আইসিসির কাছে দ্বিতীয় মেল পাঠায় পিসিবি। তা নিয়ে দুবাইয়ে আইসিসি বৈঠক করে। জানা যায়, মহসীন নাকভি পিসিবির প্রাক্তন দুই চেয়ারম্যান রামিজ রাজা ও নাজম শেঠির সঙ্গে কথা বলেন। পাকিস্তান দলকে টিম হোটেলেই থাকতে বলা হয়। সংযুক্ত আরব আমিরশাহীর ক্রিকেট কর্তারা চাইছিলেন, যাতে আজকের ম্যাচ হয়। কারণ, টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সম্প্রচারকারী সংস্থাও তৈরি। প্রয়োজনে ম্যাচ রেফারি বদলে ম্যাচ করার কথাও বলা হয়। তবে এই মধ্যস্থতাও ধোপে টেকেনি। ম্যাচ রেফারি পরিবর্তন না করার সিদ্ধান্তে অনড় থাকে আইসিসি। এই পরিস্থিতিতে ফের ঢোঁক গিলতে হয় পাকিস্তানকে।

এরই মধ্যে স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ পাকিস্তান ম্যাচ খেলতে দুবাইয়ের স্টেডিয়ামে পৌঁছে যায় সংযুক্ত আরব আমিরশাহী। পাকিস্তান দল তখনও টিম হোটেলে। অনেক টালবাহানার পর পাকিস্তান দলকে মাঠে যেতে বলে পিসিবি। ম্যাচ নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা পর শুরু হবে বলে জানানো হয়। টস জিতে সংযুক্ত আরব আমিরশাহী রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছে। পাইক্রফটই ম্যাচ রেফারির দায়িত্ব সামলাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+