Asia Cup 2023: ভারত ফাইনালে যাবে শ্রীলঙ্কাকে হারালেই, বৃষ্টিতে খেলা না হলে কী দাঁড়াবে সমীকরণ?
Asia Cup 2023: কলম্বোয় বৃষ্টির কারণে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ থমকে রয়েছে। এই ম্যাচে যারা জিতবে তারাই ফাইনালে জায়গা করে নেবে। কিন্তু যদি এই ম্যাচটি পরিত্যক্ত হয় তাহলে কোন দলের সামনে কী সমীকরণ দাঁড়াবে, তা নিয়ে চলছে চর্চা।
পাকিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে এবং ২২৮ রানে জয় ছিনিয়ে নেওয়ার পর আত্মবিশ্বাসী ভারত আজ টস জিতে ব্যাটিং নিয়েছে। কিন্তু শ্রীলঙ্কার স্পিনারদের দাপটে ৪৭ ওভারে ভারতের স্কোর ৯ উইকেটে ১৮৭। তারপরই বৃষ্টি নেমেছে।

আজকের এই ম্যাচে ভারত জিতলে বিদায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। বৃহস্পতিবার পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ সেক্ষেত্রে হয়ে দাঁড়াবে সেমিফাইনাল। যদি ওই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় তাহলে যাদের নেট রান রেট ভালো, তারাই চলে যাবে ফাইনালে। বর্তমানে পাকিস্তানের চেয়ে নেট রান রেটের নিরিখে ভালো জায়গায় রয়েছে দাসুন শনাকার দল।
শ্রীলঙ্কা যদি আজ ভারতকে হারিয়ে দেয় তাহলেও তারা ফাইনালের দিকে এক পা বাড়ালেও শেষ চার আজ সুনিশ্চিত হবে না। তবে বাংলাদেশের আর কোনও সম্ভাবনাও থাকবে না। বৃহস্পতিবার পাকিস্তানকে হারানোর পর শ্রীলঙ্কা ফাইনালে যেতে পারবে। কেন না, পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায় এবং আজ শ্রীলঙ্কা ভারতের কাছে হারে তাহলে তিন দলই থাকবে ৪ পয়য়েন্টে।
ভারতের ম্যাচ বাকি থাকবে বাংলাদেশের বিরুদ্ধে। রোহিতরা আজ জিতে যদি বাংলাদেশের কাছে হেরে যান এবং ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা তিনটি দলই চার পয়েন্টে দাঁড়িয়ে থাকে তাহলে দুটি দলের সামনে শেষ চারে যাওয়ার সুযোগ থাকবে। ভারত ২২৮ রানে পাকিস্তানকে হারানোয় নেট রান রেটে কার্যত ধরাছোঁয়ার বাইরে। ফলে অ্যাডভান্টেজ ভারত।

ভারত তখনই ছিটকে যাবে যদি শ্রীলঙ্কা ও বাংলাদেশের কাছে হেরে যায়। ভারতের নেট রান রেট ৪.৫৬০, শ্রীলঙ্কার ০.৪২০, পাকিস্তানের মাইনাস (-) ১.৮৯২। ফলে ভারতকে নেট রেটে টেক্কা দেওয়া পাকিস্তানের কাছে দুঃসাধ্য। শ্রীলঙ্কা আজ জিতলেও ভারতকে নেট রান রেটে পিছনে ফেলতে পারবে না। শ্রীলঙ্কা আজ জিতলে অঙ্কের বিচারে টিকে থাকবে বাংলাদেশ।
অবশ্য সেক্ষেত্রে টাইগারদের ফাইনালে যেতে ভারতকে বিশাল ব্যবধানে হারতে হবে বাংলাদেশের কাছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের জেতা চলবে না। আজকের ম্যাচটি পরিত্যক্ত হবে ভারত ও শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৩। ফলে পাকিস্তানের সামনে ভালো সম্ভাবনা তৈরি হবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে হারাতে হবে বৃহস্পতিবার। সেক্ষেত্রে বাংলাদেশের কাছে দুই শতাধিক রানে হারলেও ফাইনালে যাবে ভারত।
আজ ও বৃহস্পতিবার দুটি ম্যাচই পরিত্যক্ত হলে শ্রীলঙ্কা চার পয়েন্ট নিয়ে ফাইনালে চলে যাবে। ভারত যদি বাংলাদেশের কাছে ৩০০-রও বেশি রানে হারে তবুও ফাইনাল খেলবেন রোহিতরা। এমনকী আজ, বৃহস্পতিবার ও শুক্রবার তিনটি ম্যাচই পরিত্যক্ত হলে ভারত-শ্রীলঙ্কা ফাইনাল হবে।












Click it and Unblock the Notifications