Asia Cup 2023: রবিবাসরীয় মহারণেও ভিলেন হবে বৃষ্টি! জেনে নিন কেমন থাকবে ভারত পাক ম্যাচের সময় আবহাওয়া

বৃষ্টির কারণে গ্রুপ পর্বের ম্যাচ মাথপথেই ভেস্তে গিয়েছিল। আগামীকালের ভারত-পাকিস্তান ম্যাচেও রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। রবিবাসরীয় মহারণে ফের ভিলেন হিসাবে হাজির হতে পারে বৃষ্টি। গত ২ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ভারত পাক ম্যাচে প্রত্যাশার পারদে জল ঢেলেছিল বৃষ্টি। এবার সুপার ফোরের ম্যাচ। কিন্তু ম্যাচের আগে সুখবর দিচ্ছে না শ্রীলঙ্কার হাওয়া অফিস।

শ্রীলঙ্কার আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলম্বোতে বৃষ্টিপাতের প্রবল সম্ভাব‌না রয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা ৮৫ শতাংশ। দুই দলের খেলা শুরু হওয়ার কথা দুপুর ৩টে থেকে। কিন্তু ম্যাচের আগে থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এমনকি ম্যাচের মধ্যেই বার বার বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি।

ভারত

শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার ম্যাচের সময়ে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। দুপুর ৩টেয় অর্থ্যাত ম্যাচ শুরুর সময় বৃষ্টির সম্ভবনা ৯৪ শতাংশ। এর পরে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। তবে সূর্যের দেখা না-ও পাওয়া যেতে পারে।ফলে আলোর সমস্যা হতে পারে।

বিকাল ৪টেয় বৃষ্টির সম্ভাবনা ৭৭ শতাংশ, পরের ঘণ্টায় ৮৮ শতাংশ, সন্ধে ৬টায় এবং ৭টায় ৮৯ শতাংশ বৃষ্টিপাত হতে পারে।এরপরও থামার লক্ষণ নেই। রাত ৮টায় ৮২ শতাংশ, রাত ৯টায় ৮০ শতাংশ, রাত ১০টায় ৭৯ শতাংশ, এমনকি রাত ১১টায় ৮১ শতাংশ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস।

ভারত

সাধারণ ভাবে বর্ষাকাল হওয়ার ফলে আবহাওয়া সংক্রান্ত বিষয়ে সাধারণত বৃষ্টির পূর্বাভাস দেখাবেই। তা যে সত্যি সত্যি মিলে যাবে, এমনটা নাও হতে পারে। শনিবার অবশ্য যেখান দেখা গিয়েছে আকাশে মেঘের ছিটে-ফোঁটাও নেই উল্টে সূর্য উঠেছে।

নেপালের সঙ্গে দ্বিতীয় খেলাটিতেও বৃষ্টি বাধা সৃষ্টি করেছিল। নেপালের রান তাড়া করতে গিয়ে ভারত ২.১ ওভার ব্যাট করার পরই বৃষ্টি নামে। প্রায় ঘণ্টাদুয়েক বৃষ্টি চলার পরে খেলা আবার শুরু হলে ভারতের লক্ষ্যমাত্রা কমে যায়। এবং কোনো উইকেট না হারিয়েই ভারত জিতে যায়।

এশিয়া কাপ

বৃষ্টির জন্য ভারত পাক ম্যাচ নিয়ে এবার বিকল্প দিন রাখার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। এশিয়া কাপে ফাইনাল ছাড়া আরও কোনও ম্যাচেই রিজার্ভ ডে ছিল না। ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, আবহাওয়ার পরিপ্রেক্ষিতে সুপার ফোরের একমাত্র ভারত পাক ম্যাচেও রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দিন বৃষ্টির কারণে যেখানে খেলা শেষ হবে রিজার্ভ ডে-তে সেখান থেকেই খেলা শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+