Asia Cup 2023: ভারত পাক ম্যাচে বৃষ্টি হবে? জেনে নিন রবিবার সকালে কলম্বোর আবহাওয়ার রিপোর্ট
অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তারপরই কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে শুরু হবে সুপার ফোরের মেগা মহারণ। মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। কিন্তু মাঠের লড়াইয়ে পাশাপাশি চর্চায় শ্রীলঙ্কার আবহাওয়াও। এই ম্যাচেও রয়েছে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা। ম্যাচের শুরু থেকে শেষ প্রতি ঘণ্টায় বৃষ্টি পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে।
বৃষ্টির কারণে গ্রুপ পর্বের ভারত পাক ম্যাচ মাথপথেই ভেস্তে গিয়েছিল। আজকের ম্যাচেও রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা।রবিবাসরীয় মহারণে ফের ভিলেন হিসাবে হাজির হতে পারে বৃষ্টি। রবিবার সকাল থেকে কেমন আবহাওয়া রয়েছে শ্রীলঙ্কাতে? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কলম্বোর আকাশ কিন্তু উজ্জ্বল। আপাতত মেঘের দেখা নেই। বরং সূর্যের তেজ রয়েছে প্রবল। ফলে সকাল যদি দিনের পূর্বাভাস দেয় তাহলে অবশ্যই ভারত রাক উভয় দেশের ক্রিকেটপ্রেমীরাই স্বস্তি পেতে পারেন।
Perfect weather for cricket in Colombo today!#AsiaCup #INDvsPAK pic.twitter.com/RYZ7116KXO
— شہزاد میر (@ShahzadMir8305) September 10, 2023
সাধারণ ভাবে বর্ষাকাল হওয়ার ফলে আবহাওয়া সংক্রান্ত অ্যাপ বৃষ্টির পূর্বাভাস দেখাবেই। তা যে সত্যি সত্যি মিলে যাবে, এমনটা নাও হতে পারে।শনিবারের বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচেও ছিল বৃষ্টিপাতে আভাস। কিন্তু গোটা ম্যাচে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। সুষ্ঠভাবেই সম্পন্ন হয়েছে ম্যাচ।
শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার ম্যাচের সময়ে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। দুপুর ৩টেয় অর্থ্যাত ম্যাচ শুরুর সময় বৃষ্টির সম্ভবনা ৯৪ শতাংশ। এর পরে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। কিন্তু প্রতি ঘণ্টায় দফায় দফায় বৃষ্টি আসতে পারে।
Colombo’s morning has started off with lovely weather 🤞🏼- Hoping for an amazing #INDvsPAK contest today ! pic.twitter.com/KeJx4Qs3I7
— Aloke Bajpai (@alokebajpai) September 10, 2023
বৃষ্টির জন্য ভারত পাক ম্যাচ নিয়ে এবার বিকল্প দিন রাখার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। এশিয়া কাপে ফাইনাল ছাড়া আরও কোনও ম্যাচেই রিজার্ভ ডে ছিল না। ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, আবহাওয়ার পরিপ্রেক্ষিতে সুপার ফোরের একমাত্র ভারত পাক ম্যাচেও রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা নিয়ে বিতর্ক কম নেই।
প্রথম দিন বৃষ্টির কারণে যেখানে খেলা শেষ হবে রিজার্ভ ডে-তে সেখান থেকেই খেলা শুরু হবে। সপ্তাহ জুড়েই কলম্বোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ না হলে ভারতকে অনেক জটিল অঙ্কের মধ্যে পড়তে হবে। তার উপর ভারত পাক ম্যাচের টিআরপিও থাকে উর্ধ্বমুখী।

এই ম্যাচ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে খেলবেন ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরাহ। তিনি সোমবার নেপালের বিরুদ্ধে খেলতে পারেননি। প্রথম সন্তানের জন্ম উপলক্ষে দেশে ফিরে আসেন। পাকিস্তানের বিরুদ্ধে বুমরাহ ফেরায় রিজার্ভ বেঞ্চে থাকতে হবে মহম্মদ শামিকে। ঈশান নাকি রাহুল কাকে খেলানো হবে সেটাই দেখার।












Click it and Unblock the Notifications