Asia Cup 2023: সুপার ফোরের শেষ ম্যাচেও বৃষ্টির আশঙ্কা, জেনে নিন কলম্বোর আবহাওয়ার আপডেট
এশিয়া কাপের দুই ফাইনালিস্ট ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। শুক্রবার ভারত বাংংলাদেশের মধ্যে ম্যাচ শুধুই নিয়মরক্ষার। তবে এই ম্যাচে ভারতের কাছে যেমন শক্তি পরীক্ষার সুযোগ তেমনই বাংলাদেশের কাছে সম্মানরক্ষার। তবে সব কিছুকে ছাপিয়ে চর্চায় সেই আবহাওয়া। এখনও পর্যন্ত ভারতের প্রতিটি ম্যাচেই বৃষ্টি বাধার সৃষ্টি করেছে। সুপার ফোরের শেষ ম্যাচে কেমন থাকবে কলম্বোর আবহাওয়া?
গ্রুপ পর্বের ভারত পাকিস্তান ম্যাচ থেকে সুপার ফোরের শ্রীলঙ্কা ভারতের প্রতিটি ম্যাচেই বৃষ্টির জন্য খেলা থমকে গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাষ। হাওয়া অফিসের পূর্বাভাষ অনুসারে এই ম্যাচে ৬৫শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ম্যাচ শুরুর সময় বৃষ্টিপাতের আভাস অবশ্য নেই।

শুক্রবার মূলত বিকেলের পর থেকে বৃষ্টি হতে পারে। বিকেলে পাঁচটা, সন্ধ্যা সাতটা এবং রাত আটটায় বৃষ্টিপাতের পূর্বাভাষ রয়েছে। এমনকি ঝোড়ো হাওয়াও বইতে পারে। যদিও ভারতের কাছে বৃষ্টি কোনও আশঙ্কার কারণ নয়। ইতিমধ্যেই রোহিতরা ফাইনালে জায়গা করে নিয়েছে।
ফোরের প্রথম দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ।সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচেই পরাজিত হয়েছিল বাংলাদেশ। দুই হারের ফলে তারা আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে।
টানা ম্যাচ খেলার পর ভারতীয় দলও যে এই ম্যাচে তাদের কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচের আগেই ভারতীয় দলের প্রস্তুতিতে যোগ দিয়েছেন তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। নিয়মরক্ষার ম্যাচে, ভারতের সামনে এই কিন্তু নিজের বেঞ্চশক্তি পরীক্ষা করে নেওয়ার সুযোগ রয়েছে। তবে টিম ইন্ডিয়া একাদশে রদবদল আদৌ ঘটানো হবে কি না, সেটাই দেখার বিষয়.

এই ম্যাচে বাংলাদেশ পাবে না তাদের তারকা ক্রিকেটার মুশফি্কুর রহিমকে। সেটা যে ভারতের মতো দলের বিরুদ্ধে নামার আগে বাংলাদেশ শিবিরের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও এই ম্যাচ যে এখন তাদের কাছে শুধুই নিয়ম রক্ষার ম্যাচ তা বলার অপেক্ষা রাখে না।
প্রেমদাসা স্টেডিয়ামে সাধারণত ব্যাটিং সহায়কপিচই দেখা যায়। তবে ফাস্ট বোলাররাও শুরুর দিকে কিছুটা সুবিধা পেতে পারেন।

দুই দল মুখোমুখি পরিসংখ্যানে ভারত অনেকটাই এগিয়ে। এই দুই দল এখন পর্যন্ত ওডিআই ফরম্যাটে একে অপরের বিরুদ্ধে ৩৯ টি ম্যাচ খেলেছে যেখানে ভারত ৩১ টি ম্যাচ জিতেছে এবং বাংলাদেশ ৭ টি ম্যাচ জিতেছে। ২০১৬ ও ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে পরাজিত হতে হয়েছিল বাংলাদেশকে।












Click it and Unblock the Notifications