Asia Cup 2023: ওয়াঘার ওপারেও সমান জনপ্রিয়, প্রাক্তন পাক ক্রিকেটারের স্বপ্নেও আসছেন বিরাট!

বিরাট কোহ‌লির জনপ্রিয়তা শুধু মাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা বিশ্বজনীন। এমনকি ওয়াঘার ওপারে পাকিস্তানেও অত্যন্ত জনপ্রিয় কিং কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ককে ‌নিয়ে বরাবরই শ্রদ্ধা প্রদর্শন করে এসেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যুক্ত হলেন ওয়াসিম আক্রমও। রবিবার ভারত পাকিস্তান ম্যাচ চলাকালীন কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য করলেন আক্রম।

বর্তমানে এশিয়া কাপে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করছেন ওয়াসিম আক্রম। কলম্বোয় ম্যাচ শুরুর আগে বিরাটের সঙ্গে সাক্ষাতও হয় সুইংয়ের সুলতানের। কিছুটা সময় তাদের মধ্যে কথাও হয়। কি কথা হল কোহলির সঙ্গে? ধারাভাষ্য দেওয়ার ফাঁকে তা ফাঁস করেন আক্রম।

আক্রম

প্রাক্তন পাকিস্তান অধিনায়ক বলেন, 'আজকে ম্যাচ শুরুর আগে কোহলির পাশ দিয়ে যাচ্ছিলাম। ওকে বললাম-তুমি তো আমার স্বপ্নেও আসছো। বিরাট অবাক হয়ে প্রশ্ন করে, কী বলছেন ওয়াসিম ভাই? ওকে তারপর বললাম, সারাক্ষণ টিভি স্ক্রিনে তোমাকে এত দেখি, এখন আর মাথা থেকে ওকে বের করা কঠিন।'

বিরাটের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, ব্যক্তিত্ব। ওয়াসিম আক্রমের এই বক্তব্যে আরও একবার প্রমাণিত হল।
ভারত পাকিস্তান দলের বর্তমান ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করেছেন আক্রম। তবে আক্রমের কাছে বাড়তি নম্বর পেয়েছেন বিরাট কোহলি এবং বাবর আজম। কেনই দুই ক্রিকেটার বাকি সকলের থেকে আলাদা সেটাও উল্লেখ করেছেন প্রাক্তন পাক অধিনায়ক।

কোহলি

আক্রমের কথায়, 'বিরাট, বাবর থেকে শাহীন শাহ আফ্রিদি প্রত্যকেই উইনার। এমন সুন্দর মুহূর্তের জন্যই ক্রিকেটটা খেলে ওরা। দলের জন্য সকলেই ভালো পারফর্ম করতে চায়।সেরাটা উজার করে দিতে চায়। ঠিক একই ভাবে ভারতীয় টিমেও তাই। কিন্তু বিরাট-বাবরদের মতো মরিয়া চেষ্টা, সকলের থেকে আলাদা।'

ভারত-পাকিস্তান ম্যাচ সবকিছুর ঊর্ধ্বে সেটাও উল্লেখ করেন ওয়াসিম আক্রম। গ্রুপ পর্বের মতোই সুপার ফোরের ভারত পাক ম্যাচেও ভিলেন হয়ে দেখা দিয়েছে বৃষ্টি। বিরাট এবং কেএল রাহুল ব্যাট করার সময়ই বৃষ্টি নামে। যদি একান্ত আজকে ম্যাচ সমাপ্ত না হয় সেক্ষেত্রে সোমবার রিজার্ভ ডে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+