Asia Cup 2023: ফাইনালে অক্ষরের খেলা নিয়ে সংশয়, বিকল্প ক্রিকেটার কে যোগ দিচ্ছেন দলে?
এশিয়া কাপের ফাইনােলের নামার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জেরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে অনিশ্চিত অক্ষর প্যাটেল। রবিবার ফাইনাীল ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। এই পরিস্থিতিতে অক্ষর প্যাটেলের বিকল্প হিসাবে ওয়াশিংটন সুন্দরকে উড়িয়ে আনছে টিম ম্যানেজমেন্ট। তবে বিসিসআইয়ের পক্ষ থেকে সরকারিভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
শুক্রবার সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেই চোট পান অক্ষর। এই ম্যাচে অক্ষর ৪২ রান করেছিলেন এবং ১ উইকেট নিয়েছিলেন। যদিও ভারতীয় অল রাউন্ডা র শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। তবে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করার সময়ে অক্ষর বার দুয়েক চোট পান, যে কারণে তাঁকে মাঠেই প্রথামিক চিকিৎসাও করাতে হয়েছিল। জানা গিয়েছে, অক্ষরের চোটের কারণেই কলম্বোতে ভারতের দলে সুন্দর যোগ দেবেন।

ওয়াশিংটন সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। এবার তাঁকে মূলত ব্যাকআপ হিসাবে দলে ডাকা হচ্ছে। একান্তই অক্ষর খেলতে না পারলে, দুই স্পিনার নিয়ে খেলতে হলে ওয়াশিংটনকে বিকল্প হিসাবে রাখা হচ্ছে স্কোয়াডে।
ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, ওয়াশিংটন ভারতের এশিয়ান গেমসের দলে সুযোগ পেয়েছেন। বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবিরে রয়েছেন এই তামিল অল রাউন্ডার। সেখান থেকেই উড়ে যাবেন কলম্বোয়। রবিবার এশিয়া কাপ ফাইনালের পর আবার এশিয়ান গেমসের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন তরুণ অলরাউন্ডার।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে প্রথমে শুভমান গিল (সপ্তম উইকেটে ৩৯ রান) এবং পরে শার্দূল ঠাকুরের সঙ্গে (অষ্টম উইকেটে ৪০ রান) জুটি বাধেন অক্ষর। যা ভারতের জয়ের আশাকে বাঁচিয়ে রাখে। তবে শেষ ওভারে তিনি আউট হয়ে গেলে সেই আশা ক্ষীণ হয়ে যায়। কিন্তু ব্যাটিং করার সময় প্রথমে তাঁর আঙুলে চোট লাগে, এরপর বাংলাদেশ ক্রিকেটারের থ্রো করা একটি বল তাঁর হাতে লাগে।
বিশ্বকাপের আগে চোটের উদ্বেগ ক্রমশ বাড়ছে ভারতীয় শিবিরে। শ্রেয়স আইয়ারের ফিটনেস নিয়ে ধোঁয়াশার মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়ালেন অক্ষর প্যাটেল। অক্ষরের চোটের পরিমাণ বর্তমানে অজানা, তবে প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার রাতে তার ইনিংসের সময় কয়েকটি আঘাতের পরে ম্যাচে তার উপলব্ধতা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

আইপিএলে চোট পেয়ে অর্ধেকের বেশি ম্যাচ খেলতে পারেননি সুন্দর। তবে চোট কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেছেন, এরফলে এশিয়ান গেমসের দলেও সুযোগ পেয়েছেন সুন্দর। তবে তার আগে ইন্ডিয়া দল থেকে ডাক এল তাঁর।












Click it and Unblock the Notifications