Asia Cup 2023: রোহিত-বিরাট জুটিতে নয়া বিশ্বরেকর্ড, সচিন-সৌরভ তবু ধরাছোঁয়ার বাইরেই

Asia Cup 2023: এশিয়া কাপে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলির জুটিতে এক ঈর্ষণীয় নজিরের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। রোহিত শর্মা আজ ৫৩ রান করলেও বিরাট কোহলি আউট হন ৩ রানে।

শুভমানের উইকেট ভারত হারিয়েছিল ১১.১ ওভারে ৮০ রানে। বিরাট কোহলি ১৩.৫ ওভারে দুনিথ ওয়েলালাগের শিকার হলে স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৯০। ফলে রোহিত-বিরাট জুটিতে আজ ওঠে ১০ রান। তাতেই হলো নয়া নজির।

Asia Cup 2023: রোহিত-বিরাট জুটিতে ঈর্ষণীয় নজির

একদিনের আন্তর্জাতিকে জুটিতে পাঁচ হাজার রান তোলার নিরিখে রোহিত-বিরাট দখল করলেন শীর্ষস্থান। ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স ৯৭ ইনিংসে জুটিতে ৫ হাজার রান পূর্ণ করেছিলেন। রোহিত ও বিরাট একসঙ্গে মিলে এদিন এই মাইলফলক ছুঁলেন মাত্র ৮৬ ইনিংসেই।

আজ রোহিত-বিরাট জুটিতে বড় রান না উঠলেও তাঁদের জুটিতে ১৮ বার একশোর বেশি রান উঠেছে। ৫০ থেকে ৯৯ রানের পার্টনারশিপ হয়েছে ১৫ বার। ভারতের তৃতীয় জুটি হিসেবে একদিনের আন্তর্জাতিকে ৫ হাজার রান তোলার নজির গড়লেন রোহিত-বিরাট। এর আগে সচিন তেন্ডুলকর-সৌরভ গঙ্গোপাধ্যায় ও রোহিত শর্মা-শিখর ধাওয়ান জুটি এই মাইলস্টোন ছুঁয়েছিল।

Asia Cup 2023: রোহিত-বিরাট জুটিতে ঈর্ষণীয় নজির

বিরাট-রোহিত জুটিতে সর্বাধিক রান উঠেছিল ২০১৮ সালে। সেবার গুয়াহাটিতে ভারত তাঁদের জুটিতে ভর করে সহজেই পৌঁছে গিয়েছিল ৩২৩ রানের টার্গেটে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে রোহিত ও বিরাট মিলে যোগ করেছিলেন ২৪৬ রান। ৮৬ ইনিংসে তাঁদের জুটিতে রান ওঠার গড় ৬২.৪৭।

একদিনের আন্তর্জাতিকে যে কোনও জুটিতে সর্বাধিক রানের রেকর্ডটি রয়েছে সচিন-সৌরভের ঝুলিতে। ১৭৬ ইনিংসে ভারতীয় ক্রিকেটের এই দুই কিংবদন্তি ৮২২৭ রান যোগ করেছেন। ফলে রোহিত-বিরাটরা ৫ হাজার রানের মাইলফলক ছুঁলেও সচিন-সৌরভরা রয়ে গেলেন ধরাছোঁয়ার বাইরেই। আপাতত রোহিত-বিরাটের জুটিতে রান উঠেছে ৫০০৮।

সচিন-সৌরভের রানের তুলনায় অনেক পিছনে দ্বিতীয় স্থানে রয়েছে মাহেলা জয়বর্ধনে-কুমার সঙ্গকারা জুটি (১৫১ ইনিংসে ৫৯৯২)। তিলকরত্নে দিলশান-কুমার সঙ্গকারা (১০৮ ইনিংসে ৫৪৭৫), মারভান আতাপাত্তু-সনৎ জয়সূর্য (১৪৪ ইনিংসে ৫৪৬২), অ্যাডাম গিলক্রিস্ট-ম্যাথু হেডেন (১১৭ ইনিংসে ৫৪০৯), গর্ডন গ্রিনিজ-ডেসমন্ড হেইন্স (১০৩ ইনিংসে ৫২০৬), শিখর ধাওয়ান-রোহিত শর্মা (১১৭ ইনিংসে ৫১৯৩) জুটি পরেই এখন রোহিত-বিরাট জুটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+