Asia Cup 2023: মেগা ম্যাচের আগে পাকিস্তানের বোলিং নিয়ে বিরাট বার্তা কোহলির
শনিবার এশিয়া কাপের মেগা ম্যাচ। ভারত পাক মহারণ। গত বছর টি২০ বিশ্বকাপের পর আবার মুখোমুখি হচ্ছে এই দুই দেশ। ভারতীয় দলে রোহিত শর্মা, শুভমন গিল, শ্রেয়স আইয়াররা থাকলেও গোটা দেশ তাকিয়ে থাকবে বিরাটের ব্যাটের দিকেই। বড় ম্যাচে তাঁর উপর প্রত্যাশা কতটা এটা ভালোই জানেন কোহলি। তাই মহারণের আগে প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেন না কোহলি।
পাকিস্তান দলের বোলিং লাইন আপ এবার যথেষ্ট শক্তিশালী। প্রথম ম্যাচেই তাঁরা বড় ব্যবধানে হারিয়েছে নেপালকে। ফলে বাবর আজমের দল বাড়তি আত্মবিশ্বাস নিয়ে না মবে এটা বলাই বাহূল্য। পাক দলের ব্যাটিংয়ে বাবর আজমের মতো ব্যাটসম্যান থাকলেও তাঁদের বোলিংই যে প্রধান শক্তি তা মানছেন কোহলিও।

এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলে কোহলি জানিয়েছেন, ''আমার মতে, পাকিস্তানের শক্তি হল ওদের বোলিং। ওদের দলে দারুণ কিছু বোলার আছে। যাদের দক্ষতা আছে যে কোনও মুহূর্তে ম্যাচের রঙ বদলে দেওয়ার। তাই ওদের বিরুদ্ধে খেলতে গেলে নিজের সেরা ছন্দে থাকতে হবে।''
বড় টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই ব্যাট হাতে সফল হয়েছেন কোহলি। তবে অতীত ভুলে সামনে্ তাকাতে চাইছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট বলেন, ''প্রত্যেকটা দিন, প্রতিটা বছর, প্রতিটা নেট প্র্যাক্টিসে আমি নিজেকে উন্নত করার চেষ্টা করি। এই ভাবেই আমি খেলে এসেছি। এই মানসিকতাই আমাকে এত দিন সাহায্য করে এসেছে। আর আমার দলকেও।''
খারাপ সময় কাটিয়ে আবার ব্যাটে হাতে ছন্দে ফিরেছেন কোহলি। গত বছরের ডিসেম্বর থেকে একদিনের ক্রিকেটে ১৩ ম্যাচে তিনি ৫৫৪ রান করেছেন, কিন্তু এই সময়ে তার গড় ছিল ৫০.৩৬। বিরাট বলেছেন, ''আমি সব সময় বোঝার চেষ্টা করি, কী ভাবে আমার খেলাটা ভাল হবে।''

অন্যদিকে ভারতের বিরুদ্ধে নামার আগে, পাকিস্তানের বোলাররা কোহলির চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে আপ্রাণ চেষ্টা করছে। সম্প্রচারকারী চ্যানেলে পাক বোলার শাদব খান বলেছেন, 'বিরাট কোহলি অবশ্যই একজন বিশ্বমানের খেলোয়াড়। তাদের মোকাবেলা করার জন্য আপনাকে অনেক কৌশল করতে হবে।'
২০২২ সালে মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেটে জিতেছিল ভারত। সেই ম্যাচে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সেই ইনিংসের কথা ভোলেননি শাদব খান।

পাক বোলার বলেন, 'বিরাট কোহলি যে ধরণের ব্যাটসম্যান এবং আমাদের বিরুদ্ধে যে ভাবে পারফর্ম করেছেন, এমনকি টি২০ বিশ্বকাপের শেষ ম্যাচেও তিনি যে ভাবে ব্যাট করেছেন, তাতে আমার মনে হয় না বিশ্বের আর কোনও ব্যাটসম্যান এমনটা করতে পারবেন। আমাদের বোলিং আক্রমণের বিরুদ্ধে এই ধরণের ইনিংস খেলতে পারেন একমাত্র বিরাট কোহলিই।












Click it and Unblock the Notifications