Asia Cup 2023: কলম্বোয় বিরাট শতরান, একদিনের ক্রিকেটে নতুন মাইলস্টোন কোহলির

প্রথম পর্বের ম্যাচে ব্যাট হাতে রান পাননি। তবে সুপার ফোরের ম্যাচে ভক্তদের প্রত্যাশা পূরণ করলেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে ৪৭তম শতরানটা এশিয়া কাপ থেকেই সেরে নিলেন কিং কোহলি। সেঞ্চুরি করতে খেললেন ৮৪ বল । একইসঙ্গে একদিনের ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলস্টোনও পেরিয়ে গেলেন বিরাট।

রবিবার যেখানে শেষ করেছিলেন সোমবার সেখান থেকেই শুরু করলেন কিং কোহলি। ব্যাট হাতে আগেই ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন। এশিয়া কাপের মেগা মঞ্চেই বিশ্বকাপের ট্রেলার দেখিয়ে দিলেন কোহলি। সোমবার শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহরা কোনও উত্তরই খুঁজে পেলেন না বিরাটের ব্যাটের সামনে।

কোহলি

ফর্মে থাকলে বিশ্ব সেরা পেস অ্যাটাকও যে তার সামনে শিশু, তা মহারণেই বুঝিয়ে দিলেন বিরাট। তাঁর আগ্রাসী ব্যাটিং গত বছর টি২০ বিশ্বকাপে ভারতকে জয় এনে দিয়েছি্ল। এবার পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠলেন কিং কোহলি।

শতরান করার পথে বিরাট মেরেছেন ৬টি চার এবং দুটি ছক্কা। শতরান করার পর তাঁর মুখে অভিব্যক্তিই বুঝিয়ে দিচ্ছিল চাপ মুক্তির আনন্দ কতটা। তিনি যে বড় মঞ্চের ক্রিকেটার তা আরও একবার প্রমাণ দিলেন কোহলি। এই শতরানের ফ‌লে একদিনের ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা পৌছালো ৪৭, সচিন তেন্ডুলকরের থেকে মাত্র ২ ধাপ পিছনে। কারণ একদিনের ক্রিকেটে মাস্টারের সতরানের সংখ্যা ৪৯।

কোহলি

একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে এই নিয়ে তৃতীয় শতরান কোহলি। বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আটটি, বাংলাদেশের বিরুদ্ধে চারটি, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫টি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪টি, শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০টি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯টি এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি শতরান করেছেন।

একই ভেন্যুতে সর্বাধিক শতরা‌নের নিরিখে হাসিম আমলাকে ছুঁয়ে ফেললেন কোহলি। সেঞ্চুরিয়ানে আমলা চারটি শতরান আছে। কলম্বোর প্রেমদাসাতেও চারটি সেঞ্চুরি হাঁকালেন বিরাট। একই ভেন্যুএত তিনটি শতরনা করেছেন জাহির আব্বাস(লাহোর), শাহীদ আনোয়ার(শারজা, জয়সূর্য(সিডনি), ডি কক(সেঞ্চুরিয়ান), রোহিত শর্মা(বার্মিংহাম)।

শুধু শতরান নয় একইসঙ্গে একদিনের ক্রিকেটে নতুন মাইলফলক গড়লেন কোহলি। একদিনের ক্রিকেটে দ্রুততম ১৩ হাজার রানের মালিক হলেন কি কোহলি। ২৭৭ ইনিংসেই এই কীর্তির মালিক হলেন বিরাট।
এরআগে দ্রুততমের নিরিখে এই ক্লাবের সদস্য ছিলেন চারজন। সনৎ জয়সূর্য করেছেন ৪১৬ ম্যাচে, কুমার সাঙ্গাকারা করেছেন ৩৬৩ ম্যাট খেলেছে। সচিন এবং পন্টিং করেছে‌ন ৩২১ এবং ৩৪১ ম্যাচ খেলেছ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+