Asia Cup 2023: সাতটি টি২০ খেলেই এশিয়া কাপের দলে সুযোগ, কাকে কৃতজ্ঞতা জানালেন তিলক?
ভারতীয ক্রিকেটে তাঁর উথ্থান উল্কার গতিতে। আইপিএলে ব্যাট হাতে নজরকাড়া পারফরফ্যান্সের ফলে খুলে যায় জাতীয় দলের দরজা। মেন ইন ব্লুর জার্সিতে অভিষেকেই নিজের প্রতিভার পরিচয় দেন হায়দরাবাদী তারকা। আর সোমবার এশিয়া কাপের নির্বাচনে সবচেয়ে বড় চমক বোধহয় তিলক ভার্মার উপস্থিতি। পুরো বিষয়টি এখন স্বপ্নের মতো তিলকের কাছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছিল বাঁহাতি এই তরুণ ক্রিকেটারের। ক্যারিবিয়ান সফরে পাঁচ ম্যাচের টি২০ সিরিজই ক্রিকেট কেরিয়ারের গ্রাফকে বদলে দিল তিলকের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ হারলেও অভিষেকের মঞ্চটা স্মরণীয় করে রাখেন হায়দরাবাদী ব্যাটসম্যান। মেন ইন ব্লু-র হয়ে সর্বাধিক রান করেন তিলক। শেষ ম্যাচে হাত ঘুরিয়ে উইকেটও নেন।

টি টোয়েন্টির পর এবার একদিনের ক্রিকেটেও সুযোগ পেলেন তিলক। তাও একেবারে এশিয়া কাপের মঞ্চে। ভারতীয় দলের তরুণ তুর্কি নিজেও কিছুটা অবাক অপ্রত্যাশিত সুযোগ আসায়। বিসিসিআইয়ের সমাজ মাধ্যমে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন তিলক।
একটি ভিডিও বার্তায় ভারতীয় দলের তরুণ ক্রিকেটার বলেন, 'আমি ভাবতেই পারছি না যে, এশিয়া কাপের মতো টুর্নামেন্টে এক দিনের ক্রিকেটে আমার অভিষেক হতে পারে। ওডিআই ক্রিকেটে দেশের হয়ে খেলব, সেই বিশ্বাস আমার ছিল। কিন্তু ভাবিনি এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় সেটা হতে পারে।'
তিলক আরও উল্লেখ করেন, 'গোটা বিষয়টি আমার কাছে পুরোটাই স্বপ্নের মতো। টি-টোয়েন্টি অভিষেক হয়েছে যে বছর, সেই বছরেই যে এক দিনের ক্রিকেটেও খেলার সুযোগ পাওয়া।'
স্বপ্নপূরণের দিনেি অধিনায়ক রোহিত শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন তিলক। তাঁর কথায়, 'আইপিএলেও যখন আমি প্রথম বার খেলতে গিয়েছিলাম, তখনও রোহিত ভাই আমাকে চাপ নিতে বারণ করেছিল। যে কোনও সময় আমি ওর সঙ্গে কথা বলতে পারি। কোনও সমস্যা হলেই যেতে পারি রোহিত ভাইয়ের কাছে। রোহিত ভাই সব সময় আমার পাশে দাঁড়িয়েছেন।'
একটি ঘটনার কথা উল্লেখ করেন তিলক বলেন, 'আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি ম্যাচে আউট হয়ে মন খারাপ হয়ে গিয়েছিল। সেই সময় রোহিত ভাই আমার সঙ্গে কথা বলেছিল। সেটাই আমাকে প্রচণ্ড সাহায্য করেছিল।' তিলকের প্রতিভা মুগ্ধ করেছে সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে ম্যাথু হেডেনের মতো প্রাক্তনীদেরও।

প্রাক্তন বিশ্বকাপজয়ী অজি তারকা ম্যাথু হেডেন বলেন, ''গিল এবং তিলক দুজনেই অসাধারণ প্রতিভা। ব্যাটিং, শট নির্বাচনে ওদের দক্ষতা আছে। ভারতীয় দলে ইতিবাচক অন্তর্ভূক্তি। গিল এখনও পর্যন্ত খুব বেশি একদিনের ম্যাচ খেলেনি দেশের জন্য। তিলকের আবার এশিয়া কাপই প্রথম একদিনের আন্তর্জাতিক টুর্নামেন্ট। আইপিএল থেকেই এই প্লেয়ারর উঠে এসেছে। আইপিএলে ধারাবাহিক পারফর্ম করেছে দুই জনেই।''












Click it and Unblock the Notifications