Asia Cup 2023: সময়সূচি প্রকাশ্যে, কখন শুরু হবে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ?

দিনক্ষণ আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। এবার চূড়ান্ত হয়ে গেল এশিয়া কাপের ম্যাচের সময়ও। আগের সূচি অনুযায়ী, এশিয়া কাপের এক একটি ম্যাচ ভিন্ন সময়ে শুরু করার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী, এশিয়া কাপের সব ক'টি ম্যাচই ভারতীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হবে।

সোমবার টুর্নামেন্টটির সম্প্রচারকারী টিভি চ্যানেল সমাজ মাধ্যমে এক টুইট বার্তায় নিশ্চিত করে জানিয়েছে যে, এশিয়া কাপের সবকটি ম্যাচই ভারতীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হবে। বাংলাদেশের সময় অনুসারে ম্যাচ গুলি বিকেল ৩.৩০ এবং পাকিস্তানের সময় অনুসারে ম্যাচগুলি দুপুর ২.৩০ মিনিটে শুরু হবে।

ভারত

আগামী ৩০ অগাস্ট শুরু হবে এশিয়া কাপ। মূলতানে পাকিস্তান বনাম নেপাল ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা হবে। তবে আর্কষণের কেন্দ্রবিন্দুতে ২ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান ম্যাচ। ক্যান্ডিতে এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর তিনটেয়।যা নিয়ে উত্তেজনার পারদ এখন থেকেই চরমে। বিশ্বকাপের আগে ভারত ও পাকিস্তানের এই ম্যাচ যথেষ্ট গুরত্বপূর্ণ বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

১৭ সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। হাইব্রিড মডেল অনুসারেই টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি ম্যাচ গুলি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কাতে। মোট চারটি ভেন্যুতে হবে এশিয়া কাপের ম্যাচ। পাকিস্তানের লাহোর, মূলতানে এবং শ্রীলঙ্কার ক্যান্ডি ও কলম্বোতে হবে টুর্নামেন্টের সব ম্যাচ।

ভারত

১৭ সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। হাইব্রিড মডেল অনুসারেই টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি ম্যাচ গুলি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কাতে। চলতি বছরের এশিয়া কাপে পাকিস্তানে মাত্র ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ৯টি ম্যাচ। মূলত ভারত ও পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের জন্যই দুই দেশে আয়োজন হচ্ছে এবারের এশিয়া কাপ।

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান এই ছয়দল এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত-পাকিস্তানের গ্রুপে রয়েছে নেপাল।আর গ্রুপ 'বি'-তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা

এশিয়া কাপের ভেন্যু নিয়ে কম জলঘোলা হয়নি। শেষ পর্যন্ত দুই দেশে হচ্ছে এশিয়ার সেরা ক্রিকেট টুর্নামেন্ট। এশিয়ার দলগুলির কাছে বিশ্বকাপের আগে যা বড় প্রস্তুতির মঞ্চ।

ভারতের ম্যাচের সময়সূচি(গ্রুপ পর্ব)
২ সেপ্টেম্বরঃ ভারত বনাম পাকিস্তান ( ক্যান্ডি- সময় দুপুর তিনটে)
৪ সেপ্টেম্বরঃ ভারত বনাম নেপাল ( ক্যান্ডি- সময় দুপুর তিনটে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+