Asia Cup 2023:ক্লান্তি কাটাতে রাতে হোটেলে ফিরে কী করলেন কোহলিরা? দেখুন ভিডিও
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে বিরাট জয় টিম ইন্ডিয়ার। জয়ের মধ্যেও ভারতীয় শিবিরকে ভাবাচ্ছে ক্লান্তি।একদিনের ক্রিকেটে টানা তিনদিন ম্যাচ খেলতে হচ্ছে কোনও দলকে এমন নির্দশন অতীত ইতিহাস খুঁজেও পাওয়া যাচ্ছে না। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেভারতীয় দলের প্রধান প্রতিপক্ষ এখন ক্লাঙন্তি। পর পর ম্যাচ খেলতে হচ্ছে ভারতকে।
শরীর মন যতই ক্লান্ত থাক। পাকিস্তানের বিরুদ্ধে জয় বলে কথা, তাও আবার ২২৮ রানে। সেলিব্রেশন হবে না তাই হয় নাকি। সোমবার পাকিস্তানকে হারিয়ে হোটেলে ফিরতেই একপ্রস্থ সেলিব্রেশন সেরে নিলেন কোহলি রোহিতরা। সেই সঙ্গে সকালের অপেক্ষা নয় রাতেই সেরে নিলেন রিকাভরি সেশন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে বিরাট কোহলিকে কেক কাটতে দেখা যায়, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজাকে পুলে মজা করতে এবং নাচতে দেখা যায়। আসলে ক্লান্তি কাটাতে পুল সেশনের কোনও বিকল্প নেই। তাই রাতে হোটলে ফিরেই জলে নেমে পড়লেন বিরাটরা।বিরাট কোহলি এবং রোহিত শর্মার পুলে মজা করার এবং নাচের ছবিও সামনে এসেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই তা এখন দ্রুত ভাইরাল হয়েছে।
A memorable victory followed by a much-deserved recovery session ahead of today's Super 4s encounter 😃👌
— BCCI (@BCCI) September 12, 2023
Here's a quick round-up of #TeamIndia's remarkable win over Pakistan in Colombo 🎥 🙌#AsiaCup2023 | #INDvPAK pic.twitter.com/h0n4yeIZbN
বিরাট কোহলি ৯৪ বলে করেন অপরাজিত ১২২ রান মারকুটে ইনিংসে মারেন ৯টি চার ও ৩টি ছক্কা। চোট কাটিয়ে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন কেএল রাহুলও। তিনিও অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেন। টানা দুই দিন ম্যাচ খেলার ক্লান্তি অবশ্যই আছে। যদিও কোহলি ম্যাচ শেষেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার বার্তা দেন।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications