Asia Cup 2023: ভারতীয় দলে যোগ দিলেন কেএল রাহুল, বৃষ্টির আশঙ্কা ভারত পাক ম্যাচে

বিশ্রাম কাটিয়ে এশিয়া কাপের সুপার ফোর এর জন্য প্রস্তুতি শুরু করে দিল ভারত। বুধবার হোটেলে বন্দি থাকলেও বৃহস্পতিবার কিন্তু পুরোদমে অনুশীলন করলেন ভারতীয় ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার শিবিরে যোগ দিলেন কেএল রাহুল।

বৃহস্পতিবার সকাল থেকেই কলম্বোয় বৃষ্টি হচ্ছে। ভারতীয় দল ইন্ডোরে অনুশীলন সারল। কোচ রাহুল দ্রাবিড় এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের সামনে ব্যাটিং অনুশীলন করেন রাহুল, হার্দিক পাণ্ড্য, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, শুভমন গিল এবং শার্দূল ঠাকুর।

ভারত

ভারতীয় দলের জন্য সুখবর টিম ইন্ডিয়া শিবিরে যোগ দিলেন কেএল রাহুল।চোট সারিয়ে ফেরা রাহুল প্রথমে কিছু থ্রোডাউন অনুশীলন করেন। পরে শ্রেয়স এবং তিনি একসঙ্গে ব্যাট করেন। অনুশীলনের সময় কোনও রকম অসুবিধা দেখা যায়নি রাহুলের মধ্যে। যা স্বস্তি দেবে ভারতীয় সমর্থকদের।

কিন্তু রাহুল প্রথম একাদশে এলে বাদ পড়বেন কে? ঈশান কিষান যথেষ্টই ভালো ফর্মে আছেন। এক ম্যাচে ব্যর্থ হওয়া শ্রেয়সকেও বাদ দেওয়া কঠিন। এই পরিস্থিতিতে কারজায়গায় রাহুল খেলবেন তা নিয়ে জল্পনা চলছে।

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপের সুপারপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্যায়ে এই ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। যদিও নেপালের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারতীয় দল।
শ্রীলঙ্কাতে বৃষ্টি অব্যাহত তা থামার কোনো লক্ষণ নেই এই পরিস্থিতিতে সুপার ফোরের ম্যাচেও যে বৃষ্টি ভিলেন হতে পারে তার আশঙ্কা রয়েছে তবে যদি আবহাওয়ার খামখেয়ালিপনা চলতে থাকে এবং সুপার ফোরের বাকি ম্যাচগুলো ভেস্তে যায়, তাহলে চার পয়েন্ট নিয়ে পাকিস্তান স্বয়ংক্রিয়ভাবে ফাইনালের টিকিট নিশ্চিত করবে।

ভারত

আবহাওয়ার পূর্বাভাস বলছে, রবিবার সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। এছাড়াও সারাদিন বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টি। আর সন্ধ্যার পর অবনতি হবে আবহাওয়ার। হাওয়া অফিসের এই দাবি সঠিক হলে ফের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ফের একবার পয়েন্ট ভাগাভাগি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডের প্রথম খেলায় বাংলাদেশকে হেলায় হারিয়েছে পাকিস্তান। শাকিবদের হারানোর পরই ফের একবার ভারত ম্যাচ নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধনিয়ক বাবর আজম।

পাক অধিনায়ক বাবর আজম বলেন,"প্রতিটা ম্যাচেই নিজের সেরাটা দিচ্ছে ছেলেরা। এই জয় আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে। বড় ম্যাচের জন্যে এমনিতেই আমরা সব সময় তৈরি থাকি। নিঃসন্দেহে পরের ম্যাচে নিজেদের ১০০ শতাংশ দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+