Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asia Cup 2023: ইমাম-রিজওয়ানের ব্যাটে ভর করে বাংলাদেশ বধ পাকিস্তানের, দুরন্ত ফর্মে বাবরের দলের পেসাররাও

Asia Cup 2023: জয় দিয়েই এশিয়া কাপের সুপার ফোর অভিযান শুরু করল পাকিস্তান। বাবর আজমের দল চলতি এশিয়া কাপে অপরাজেয় থেকেই ভারতের বিরুদ্ধে ১০ সেপ্টেম্বর মুখোমুখি হবে।

আজ জয়ের জন্য ১৯৪ রানের টার্গেটে সহজেই পৌঁছে গেল বিশ্বের এক নম্বর দল। ইমাম উল হকের পাশাপাশি অর্ধশতরান পেলেন মহম্মদ রিজওয়ান।

Asia Cup 2023: ইমাম-রিজওয়ানের ব্যাটে ভর করে বাংলাদেশ বধ পাকিস্তানের

৬৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতল পাকিস্তান। রিজওয়ান সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৭৯ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। পাঁচটি চার ও চারটি ছয়ের সৌজন্যে ৮৪ বলে ৭৮ রান করেছেন ওপেনার ইমাম। ফখর জামান ৩১ বলে ২০, বাবর আজম ২২ বলে ১৭ রান করেন। আঘা সলমন ২১ বলে ১২ রানে অপরাজিত থাকেন।

Asia Cup 2023: ইমাম-রিজওয়ানের ব্যাটে ভর করে বাংলাদেশ বধ পাকিস্তানের

তাসকিন আহমেদ ১টি মেডেন-সহ ৮ ওভারে ৩২ রান খরচ করে একটি উইকেট দখল করেন। ১টি মেডেন-সহ ৮ ওভারে ২৪ রানের বিনিময়ে ১ উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম। ১০ ওভারে ৫১ রান দিয়ে একটি উইকেট পান মেহেদি হাসান মিরাজ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান তোলে ৩৮.৪ ওভারে ১৯৩ রান। পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৮৭ বলে ৬৪ রান করেন মুশফিকুর রহিম। সাতটি বাউন্ডারির সাহায্যে ৫৭ বলে ৫৩ রান করেন অধিনায়ক শাকিব আল হাসান। হ্য়ারিস রউফ চারটি, নাসিম শাহ তিনটি এবং শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরফ ও ইফতিখার আহমেদ ১টি করে উইকেট নেন।

ম্য়াচ হারের পর শাকিব বলেন, এই ধরনের উইকেটে প্রথম ১০ ওভারে চার উইকেট হারানো অনুচিত। প্রথমদিকে উইকেট হারিয়েছি, সাধারণ কিছু শট খেলেছেন ব্যাটাররা। আমার আর মুশফিকুরের পার্টনারশিপ ভালো হলেও আরও ৭-৮ ওভার থাকতে হতো। সবমিলিয়ে এই উইকেটে খুবই খারাপ ব্যাটিং করেছি আমরা। পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে।

বিশ্বের ১ নম্বর দলের তিন বিশ্বমানের পেসার তাদের কাজটা সহজ করে দিচ্ছে বলে উপলব্ধি শাকিবের। বোলিং বিভাগ নিয়ে সন্তুষ্ট হলেও শনিবার শ্রীলঙ্কা ম্যাচের আগে ব্যাটিংয়ে ধারাবাহিকতা প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+