Asia Cup 2023: টসে জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, অক্ষরের পরিবর্তে দলে ওয়াশিংটন , জানুন দুই দলের প্রথম একাদশ
এশিয়া কাপের মেগা ফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা। ২০১৮ সালের পর আবার এশিয়া কাপ জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ঘরের মাঠে খেলতে নামছে ট্রফি ধরে রাখার লক্ষ্য নিয়েই। বিশ্বকাপের আগে দুই দলই এই ট্রফি জিততে মরিয়া। কারণ ক্রিকেটের বিশ্বযুদ্ধের আগে এই ট্রফি বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বিজয়ী দলকে।
ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। চোট পেয়ে আগেই ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন অক্ষর প্যাটেল। বাংলাদেশ ম্যাচে বিশ্রাম কাটিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে দলে ফিরলেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া।

অন্যদিকে চোটের কারণে ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন শ্রীলঙ্কার থিকসানা। তার পরিবর্তে এলেন হেমন্ত। টস হেরে রোহিত বলেন, ’আমরা প্রথমে ব্যাটিং করতেই চেয়েছিলাম এই উইকেটে। কিন্তু গত ম্যাচে রান তাড়া করে আমরা অনেকদূর এগিয়েছিলাম, মাত্র ৬ রানে হেরে ছিলাম। আমাদের দলে শুভমান গিলের মতো ক্রিকেটার আছেন। তাই আমরা রান তাড়া করে ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী।’
বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে এশিয়া কাপের ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ দিন। রবিবার ভারত-শ্রীলঙ্কার ফাইনাল বৃষ্টির জন্য শেষ না করা গেলে খেলা গড়াবে সোমবার। রিজার্ভ দিনের খেলা হবে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ম্যাচের সময় বৃষ্টি হতে পারে। বিকেল ৫ টা, রাত ৮টা এবং ৯ টাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার সকালের আকাশের মুখ দেখে খুশি হতেই পারেন রত- শ্রীলঙ্কার ক্রিকেট ভক্তরা। রবিবাসরীয় সকালে কলম্বোর আকাশে ঝলমলে রোদ উঠেছে। আপাতত মেঘের কোনও চিহৃ দেখা যাচ্ছে না।

এশিয়া কাপে এই দুই দল ২২ বার একে ওপরের মুখোমুখি হয়েছে। দুই দলই ১১ বার করে ম্যাচ জিতেছে। চ্যাম্পিয়ন হওয়ার নিরিখে ভারতের থেকে খুব বেশি পিছিয়ে নেই শ্রীলঙ্কা। তারা মোট ৬ বার এই আন্তঃমহাদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে।
🚨 Toss & Team News from Colombo 🚨
— BCCI (@BCCI) September 17, 2023
Sri Lanka have elected to bat against #TeamIndia in the #AsiaCup2023 Final.
Here's our Playing XI 🙌 #INDvSL
Follow the match ▶️ https://t.co/xrKl5d85dN pic.twitter.com/tzLDct6Ppb
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।
শ্রীলঙ্কা- কুশল পেরেরা, পাথুম নিসঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শনাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, দুশান হেমন্ত, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা।












Click it and Unblock the Notifications