Asia Cup 2023: এশিয়া কাপে শ্রীলঙ্কা দল ঘোষণা করল শেষ মুহূর্তে, অনভিজ্ঞ বোলিং শক্তিই দুর্বলতা

Asia Cup 2023: এশিয়া কাপ শুরু হচ্ছে কাল থেকে। আজ এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করল গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে নামতে হচ্ছে চোট-আঘাতের সমস্যা ও কোভিড-১৯ সামলেই।

চোটের কারণে তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা খেলতে পারছেন না। প্রথম সারির পেসারদেরও চোট। সবমিলিয়ে বোলিং বিভাগই দুর্বলতা দাসুন শনাকার দলের।

Asia Cup 2023: এশিয়া কাপে শ্রীলঙ্কা দল ঘোষণা করল শেষ মুহূর্তে

সিমার হিসেবে রাখা হয়েছে বিনুরা ফার্নান্দো ও প্রমোদ মাদুশানকে। হাসারঙ্গার বিকল্প হিসেবে দলে সুযোগ পেয়েছেন লেগস্পিন-অলরাউন্ডার দুশান হেমন্ত। ২ বছর পর একদিনের আন্তর্জাতিক দলে ডাকা হয়েছে কুশল পেরেরাকে। এই সময়কালে দলের বাইরে থাকার বড় কারণ ছিল চোট। গত সপ্তাহে কুশল করোনা আক্রান্ত হন। তবে সুস্থ হয়েই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

দুষ্মন্ত চামিরা (পেক্টোরাল টিয়ার), দিলশান মাদুশঙ্কা (অবলিক টিয়ার) ও লাহিরু কুমারা (সাইড স্ট্রেইন) চোটের কারণে এশিয়া কাপ থেকে থিটকে গিয়েছেন। এমনকী ৫ অক্টোবর বিশ্বকাপ শুরুর আগে মাদুশঙ্কা ও চামিরা ফিট হবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। হাসারঙ্গার উরুতে চোট রয়েছে। এশিয়া কাপের শেষদিকে তাঁর খেলার সম্ভাবনা ছিল। কিন্তু সামনে বিশ্বকাপ থাকায় ঝুঁকি নিল না শ্রীলঙ্কা।

Asia Cup 2023: এশিয়া কাপে শ্রীলঙ্কা দল ঘোষণা করল শেষ মুহূর্তে

শ্রীলঙ্কার পেস আক্রমণে রাখা হয়েছে মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথাকে। মাহিশ থিকশানা ও হেমন্তর সঙ্গে স্পিন বিভাগে রয়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে। উইকেটকিপার-ব্যাটার সাদিরা সমরবিক্রমাও সুযোগ পেয়েছেন। ব্যাটিং বিভাগে তেমন চমক নেই। আবিষ্কা ফার্নান্দো কোভিড-জয় করলেও তাঁকে দলে রাখা হয়নি।

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে শ্রীলঙ্কা। ঘোষিত দল- দাসুন শনাকা (অধিনায়ক), পাথুম নিসঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, ধনঞ্জয় ডি সিলভা, চরিথ আসালঙ্কা, সাদিরা সমরবিক্রমা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, দুশন হেমন্ত, বিনুরা ফার্নান্দো, প্রমোদ মাদুশান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+