Asia Cup 2023: এশিয়া কাপে সর্বনিম্ন স্কোর, ঘরের মাঠে লজ্জার নজির শ্রীলঙ্কার

একদিনের ক্রিকেটে লজ্জার নজির শ্রীলঙ্কার। এশিয়া কাপের ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ রানেই অল আউট হয়ে গেল দ্বীপরাষ্ট্রের দলটি। ওডিআই ক্রিকেটে সর্বনিন্ম স্কোর এড়িয়ে গেলেও লজ্জা এড়াতে পারল না দ্বীপরাষ্ট্রের দলটি। একদিনের ক্রিকেটে না হলেও এশিয়া কাপে সর্বনিম্ন স্কোর করার লজ্জা গায়ে সেঁটে গেল শ্রীলঙ্কা দলের উপরে।

এরআগে ২০০০ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৮৭ রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ দল। এটাই ছিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ‌লড়াইয়ে একটা দলের সর্বনিম্ন স্কোর। কিন্তু রবিবার প্রেমদাসায় ৫০ রানেই অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা। ভেঙে গেল অতীতের যাবতীয় রেকর্ড।

শ্রীলঙ্কা

একদিনের ক্রিকেটে সর্বনিন্ম স্কোর জিম্বাবোয়ের, ২০০৪ সালে হারারেতে ৩৫ রানেই অল আউট হয়ে যায় জিম্বাবোয়ে। সেই রেকর্ড অবশ্য আজ অক্ষতই থাকল। তবে এটাই একদিনের ক্রিকেটে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর নয়, এর আগে ওডিআই ক্রিকেটে তাঁরা অল আউট হয়েছে ৪৩ রানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

একদিনের ক্রিকেটে যদি পরিসংখ্যান দেখা যায় তাহলে দেখা যাবে সর্বনিম্ন স্কোরের ‌নিরিখে সবরা উপরে রয়েছে জিম্বাবোয়ে। ২০০৪সালে হারারাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে মাত্র ১৮ ওভার খেলেই ৩৫ রানে অল‌ আউট হয়ে যায় জিম্বাবোয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নেপালের বিরুদ্ধে ম্যাচে ১২ ওভারেই তাঁরাও ৩৫ রানে অল আউট হয়ে যায়।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কানাডা, তাদের সর্বনিম্ন স্কোর ৩৬, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেই তারা এই রান তুলে ছিল। চতুর্থ স্থানে ফের জিম্বাবোয়ে, তারা ২০০১ সালে কলম্বোতে ২০০১ সালে ৩৮ রানেই অল আউট হয়ে যায়।তালিকায় পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কাই। তাদের সর্বনিম্নস্কোর ৪৩। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ২০১২ সালে ২০.১ ওভারেই তারা ৪৩ রানে অল আউট হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+