Asia Cup 2023: সৌরভ বাছলেন চারে ব্যাটিংয়ের তিন বিকল্প, চাহালকে নিয়ে রোহিতের যুক্তিতে সহমত নন দাদা

Asia Cup 2023: এশিয়া কাপে ভারতীয় দলে রাখা হয়নি যুজবেন্দ্র চাহালকে। সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব। রোহিত শর্মার যুক্তি, আগামী ২ মাস সিম বোলাররা সাহায্য পাবেন ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাহালের পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দরের জন্য বিশ্বকাপের দরজা বন্ধ হয়নি বলে রোহিত আশ্বস্ত করলেও এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে থেকেই বিশ্বকাপের দল বাছাইয়ের কথা বলেছেন নির্বাচক প্রধান অজিত আগরকর।

Asia Cup 2023: সৌরভ বাছলেন চারে ব্যাট করতে পাঠানোর তিন বিকল্প

সৌরভ অবশ্য মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বুঝিয়ে দিয়েছেন তাঁর কাছে চাহাল অটোমেটিক চয়েস। সৌরভের কথায়, আমি সময় চাহালকে দলে রাখার পক্ষে। রিস্ট স্পিনারদের দলে রাখতে আমি পছন্দ করি। আমি জানি না নির্বাচকরা কী ভেবে সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু আমি হলে রিস্ট স্পিনারদের দলে রাখতাম। তবে এশিয়া কাপে ভারত ভালো ফল করবে বলে আশাবাদী সৌরভ।

সৌরভ আরও বলেন, ভারতের সলিড টিম রয়েছে। যদিও আমাকে শুনতে হয়, সলিড সলিড বলো, কিন্তু বিশ্বকাপই তো জিততে পারে না! আমি বলি, বিশ্বকাপ সব সময় থোড়াই জেতা যায়। এবারের বিশ্বকাপে ভারত অন্তত সেমিফাইনালে যাবে বলে নিশ্চিত প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। তিলক বর্মাকে নিয়েও আশাবাদী সৌরভ। তবে বড় টুর্নামেন্টের আগে তাঁর ব্যাটে রান চাইছেন।

ভারতের চার নম্বরে কে ব্যাট করবেন সে প্রসঙ্গেও ফের মুখ খুললেন মহারাজ। তিনি বলেন, ভারতে প্রতিভার অভাব নেই। একেকটা পজিশনের জন্য বিকল্প এত বেশি, সেটাই যোগ্যতমকে বাছার ক্ষেত্রে কঠিন হয়ে যায়। চারে কে খেলবেন সে ব্যাপারে হেড কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচকদেরই কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।

Asia Cup 2023: সৌরভ বাছলেন চারে ব্যাট করতে পাঠানোর তিন বিকল্প

সৌরভের কথায়, একটি ব্যাটিং স্লট ফারাক গড়ে না। চার নম্বর শুধুই একটি সংখ্যা। যে কেউ সেখানে খেলতে পারেন। আমি একদিনের আন্তর্জাতিকে মিডল অর্ডারে শুরু করেছিলাম। সচিন তেন্ডুলকর অধিনায়ক হয়ে আমাকে ওপেন করতে পাঠান। সচিনও ছয়ে ব্যাট করতেন, অধিনায়ক তাঁকেও ওপেন করতে পাঠানোর পর তিনি বিশ্বমানের ক্রিকেটার হয়েছেন।

এরপরই সৌরভ বলেন, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল রয়েছেন। তাঁদের মধ্যে কেউ চারে ব্যাট করবেন। কেন না, কেউই ওপেনার বা তিন কিংবা চার নম্বরে খেলার মতো ব্যাটার হয়ে জন্মান না। ভারতীয় দলের বোলিং বিভাগের শক্তি ও বৈচিত্র্যেরও প্রশংসা করেছেন মহারাজ।

২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ভারত কোনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। সৌরভ বলেন, ভারত দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে, সেই কৃতিত্ব কম নয়। তবে ব্রিজ পেরোতে হবে। এশিয়া কাপ ও অস্ট্রেলিয়া সিরিজে ভালো খেলার ধারাবাহিকতা ভারত বিশ্বকাপেও বজায় রাখতে পারবে বলে বিশ্বাস সৌরভের।

তিনি বলেন, সকলকে ভালো খেলতে হবে। কোনও ব্যাটিং পজিশন বা কোনও একজন বিশ্বকাপ জেতাতে পারবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+