Asia Cup 2023 Final: সিরাজের আগুনে স্পেলে ছারখার শ্রীলঙ্কা, উত্তাল সোশ্যাল মিডিয়া, ভারত স্মরণীয় জয়ের কাছাকাছি

Asia Cup 2023 Final: মহম্মদ স্পেলের আগুনে স্পেল খেলার বয়স চার ওভার গড়ানোর আগেই নির্ধারণ করে দিল ম্যাচের ভাগ্য। ১০টি ডেলিভারির মধ্যে পাঁচটি উইকেট দখল করেছেন সিরাজ। যার মধ্যে এক ওভারেই চারটি।

সিরাজের বিধ্বংসী বোলিংয়ের সামনে খড়কুটোর মতো ভেঙে পড়েছে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। ৫.৪ ওভারে স্কোর গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ১২ রান।

Asia Cup 2023 Final: সিরাজের আগুনে স্পেলে ছারখার শ্রীলঙ্কা, উত্তাল সোশ্যাল মিডিয়া

শ্রীলঙ্কা টস জিতে ব্যাটিং নিয়েছিল। প্রথম ওভারের তৃতীয় বলে কুশল পেরেরা (২ বলে ০) জসপ্রীত বুমরাহর বলে কট বিহাইন্ড হন। স্কোরবোর্ডে তখন শ্রীলঙ্কা মাত্র ১ রান তুলেছে। এরপর চতুর্থ ওভারই ঠিক করে দিল ম্যাচ কোনদিকে যাচ্ছে। নিজের দ্বিতীয় ওভারটি করতে গিয়ে প্রথম, তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে শ্রীলঙ্কার চারটি উইকেট তুলে নেন সিরাজ।

এই ওভারের প্রথম বলে ফেরান ওপেনার পাথুম নিসঙ্কা (৪ বলে ২)-কে। তৃতীয় বলে সাদিরা সমরবিক্রমা (২ বলে ০) লেগ বিফোর হন, রিভিউ নিয়ে রক্ষা পাননি। পরের বলেই চরিথ আসালঙ্কার উইকেট তুলে নেন সিরাজ। শ্রীলঙ্কা ৮ রানের মাথাতেই হারায় তিনটি উইকেট। পঞ্চম বলটিতে উইকেট পেলে সিরাজের হ্যাটট্রিক হতো।

এশিয়া কাপে ভারতীয়দের মধ্যে একমাত্র কপিল দেব ১৯৯১ সালে হ্যাটট্রিক করেছিলেন। তবে সিরাজ এদিন হ্যাটট্রিক করতে পারেননি। পঞ্চম বলটিতে চার মারেন ধনঞ্জয় ডি সিলভা। বল করার পর চার বাঁচাতে বাউন্ডারি অবধি দৌড়ান সিরাজ। এরপর এই ওভারের শেষ বলে সিরাজ তুলে নেন ধনঞ্জয়ের (২ বলে ৪) উইকেট।

Asia Cup 2023 Final: সিরাজের আগুনে স্পেলে ছারখার শ্রীলঙ্কা

৪ ওভারে ১২ রানেই শ্রীলঙ্কার অর্ধেক ব্যাটিং লাইন আপকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেয় ভারত। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে সিরাজ আউট করেন দাসুন শনাকাকে। তিনি ৪ বলে শূন্য রান করে সিরাজের বলে বোল্ড। শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেটের পতন ১২ রানের মাথাতেই।

২০১০ সালে শ্রীলঙ্কার ফারভিজ মাহরুফ ভারতের বিরুদ্ধে হ্য়াটট্রিক করেছিলেন এশিয়া কাপেই। ফলে কপিল ও মাহরুফের হ্যাটট্রিকের নজিরে থাবা বসাতে না পারলেও ২০১৮ সালের পর ভারতকে প্রথম কোনও বহুদলীয় টুর্নামেন্টে ট্রফি জয়ের দিকে এগিয়ে দিল সিরাজের স্পেলই।

এশিয়া কাপে ২০০৮ সালে করাচিতে ভারতের বিরুদ্ধে ১৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন অজন্তা মেন্ডিস। তিনি ছাড়া আর কেউ আজ অবধি এশিয়া কাপে ছয় উইকেট পাননি। কুলদীপ যাদব চলতি এশিয়া কাপেই কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে ২৫ রানে পাঁচ উইকেট নেন। আজ ভারতের দ্বিতীয় বোলার তথা প্রথম পেসার হিসেবে এশিয়া কাপে পাঁচ উইকেট এখনও অবধি ঝুলিতে পুরেছেন সিরাজ।

সিরাজের এই স্পেলে উত্তাল সোশ্যাল মিডিয়া। কেউ লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে সিরাজের বোলিং ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটাই আমাদের দেশ। কেউ আবার এক ওভারে চার উইকেট নেওয়ার ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন জনপ্রিয় একটি বিজ্ঞাপনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+