Asia Cup 2023: ‘হারের প্রভাব পড়বে না ফাইনালে’, ম্যাচ জেতাতে না পারায় আক্ষেপ গিলের
এশিয়া কাপের ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাওয়ায় শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে পরীক্ষা নীরীক্ষার পথে হেঁটেছিল ভারত। বিরাট, বুমরাহ, পাণ্ডিয়াদের বিশ্রাম দিয়ে এই ম্যাচে খেলানো হয়েছিল তিলক বর্মা, সূর্যকুমার যাদব, প্রসিদ্ধ কৃষ্ণদের। কিন্তু দিনের শেষে বাংলাদেশের বিরুদ্ধে হেরেই মাঠ ছাড়তে হল টিম ইন্ডিয়াকে। তবে গিলের শতরানই ম্যাচ থেকে বড় প্রাপ্তি। ফাইনালে এই হারের প্রভাব যে পড়বে না তাও জানিয়ে দিলেন সেঞ্চুরিয়ান শুভমান।
প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৬৫ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে রোহিত, সূর্যকুমার , তিলক বর্মারা ব্যর্থ হলেও একা লড়াই চালিয়ে যেতে থাকেন গিল। ১২১ রানের দুরন্ত ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স। যদিও ম্যাচ হারলেও এর ছন্দ নষ্ট হওয়ার কারণ দেখছেন না শুভমন।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে গিল, 'এই ম্যাচ হারলেও ধারাবাহিকতা বা ছন্দ নষ্ট হওয়ার কোনও কারণ নেই। এই ম্যাচে আমরা বেশ কিছু পরীক্ষা নীরীক্ষা করেছিলাম। জয়ের কাছাকাছিও পৌঁছে গিয়েছিলাম। কিন্তু একটুর জন্য জয় অধরাই থাকে। ফাইনালে এর কোনও প্রভাব পড়বে না। এই ম্যাচের ভুল গুলো থেকে শিক্ষা নিয়ে আমরা ফাইনাপল এবং পরবর্তীকালে বিশ্বকাপে খেলতে নামতে হবে।'
বাংলাদেশের কাছে সুপার ফোরের শেষ ম্যাচে হারলেও এশি্য়া কাপে এখনও পর্যন্ত দুরন্ত পারফরম্যান্স করেছে ভারতীয় দল। টিমের এই ছন্দকেই বিশ্বকাপের আগে সব থেকে ইতিবাচক দিক হিসাবে দেখছেন গিল। তাঁর কথায়, 'আমরা ঠিক সময়েই ছন্দটা পেয়েছি। বিশ্বকাপ একটা লম্বা টুর্নামেন্ট সেখানে ধারাবাহিকতা রাখাটাই সব থেকে সবথেকে বড় চ্যালেঞ্জ। আমরা এশিয়া কাপ জিততে পারলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে মাঠে নামতে পারব।'

বিরাট কোহলিকে পেছনে ফেলে দিয়েছেন শুভমান। পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য শতরান করেছিলেন বিরাট কোহলি। তার ৯৪ বলে খেলা ১২২ রানের ইনিংসটি চিরকাল ক্রিকেটপ্রেমীদের মনে থেকে যাবে। চলতি এশিয়া কাপে এটাই ছিল কোনও ভারতীয়র সব ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর।

ম্যাচ শেষে হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে গিল বলেন, 'উইকেট অত্যন্ত স্লো ছিল বলে ডট বল বেশি হওয়াতেই সমস্যা তৈরি হল। ওই সময় নিজের কাছে বেশি স্ট্রাইক রাখতে চেয়েছিলাম। লক্ষ্য অবশ্যই ছিল ম্যাচ ফিনিশ করে আসা, কিন্তু সেটা করতে না পারায় আক্ষেপ থাকল।'












Click it and Unblock the Notifications