Asia Cup 2023: এশিয়া কাপে ভারতের দল নির্বাচন কবে? বৈঠকে থাকবেন রোহিত, রাহুলের ফেরার সম্ভাবনা উজ্জ্বল

Asia Cup 2023: এশিয়া কাপ শুরু হচ্ছে ৩০ অগাস্ট। ভারতের প্রথম ম্যাচ সেপ্টেম্বরের ২ তারিখ, পাকিস্তানের বিরুদ্ধে। ২৪ অগাস্ট থেকে ভারতীয় দলের শিবির শুরু হবে বেঙ্গালুরুতে। কিন্তু এখনও অবধি দল ঘোষণাই হলো না।

সূত্রের খবর, নির্বাচকরা দেখে নিতে চাইছেন জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণদের পারফরম্যান্স। আজ বৃষ্টিতে আয়ারল্যান্ডে প্রথম টি ২০ আন্তর্জাতিক না হলে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক রয়েছে রবিবার। এই পরিস্থিতিতে সোমবার ভারতীয় দল নির্বাচনের বৈঠক হবে বলে জানা যাচ্ছে।

Asia Cup 2023: এশিয়া কাপে ভারতের দল নির্বাচন কবে?

প্রথমে জানা যাচ্ছিল, রবিবার বেছে নেওয়া হবে এশিয়া কাপের ভারতীয় দল। যদিও এখন জানা যাচ্ছে, দিল্লিতে ভারতীয় দল নির্বাচনের বৈঠকটি হবে সোমবার। বৈঠকে হাজির থাকবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। লোকেশ রাহুল খেলার জন্য পুরোপুরিভাবে ফিট। ফলে তাঁর দলে ফেরার প্রবল সম্ভাবনা।

Asia Cup 2023: এশিয়া কাপে ভারতের দল নির্বাচন কবে?

সূত্রের খবর, শ্রেয়স আইয়ারের ফিটনেস নিয়েও ইতিবাচক বার্তা মিলছে। উল্লেখ্য, রাহুল ও শ্রেয়সের অনুপস্থিতিতে মিডল অর্ডারে সূর্যকুমার যাদব ও সঞ্জু স্যামসনের উপর ভরসা করা হয়েছিল। কিন্তু দুজনেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। ১৪ জনের নাম প্রায় চূড়ান্ত। পঞ্চদশ সদস্য হিসেবে ব্যাটার নাকি অতিরিক্ত স্পিনার নেওয়া হবে, তা নিয়ে চর্চা চলছে।

শ্রেয়স আইয়ার যদি এশিয়া কাপে খেলতে না পারেন সেক্ষেত্রে স্যামসনের চেয়ে দলে সুযোগের নিরিখে এগিয়ে থাকবেন সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে তিলক বর্মাকে খেলানোর পক্ষেও সওয়াল করেছেন অনেক প্রাক্তন ক্রিকেটার। বর্মা স্পিন বোলিংও করতে পারেন। যদি অতিরিক্ত স্পিনার নেওয়া হয়, সেক্ষেত্রে যুজবেন্দ্র চাহালের সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনও ওয়াশিংটন সুন্দরের লড়াই।

এশিয়া কাপে ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার বা সূর্যকুমার যাদব বা তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, ঈশান কিষাণ (উইকেটকিপার), কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল বা রবিচন্দ্রন অশ্বিন বা রবিচন্দ্রন অশ্বিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+