Asia Cup 2023: এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছে গেল ভারত, সতীর্থদের সঙ্গে সেলফি অধিনায়ক রোহিতের

Asia Cup 2023: আজ থেকে শুরু হয়ে গেল এশিয়া কাপ। মুলতানে নেপালের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং করছে পাকিস্তান। নেপাল এই প্রথম এশিয়া কাপ খেলছে।

শুক্রবার এশিয়া কাপে কোনও খেলা নেই। শনিবার পাল্লেকেলেতেই মহারণ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত।

Asia Cup 2023: এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছে গেল ভারত

এশিয়া কাপ খেলতে আজই বেঙ্গালুরু থেকে কলম্বো পৌঁছে গেল রোহিত শর্মার দল। বেঙ্গালুরুর কাছে ভারতীয় দলের শিবিরের আয়োজন করা হয়েছিল। এখনও পুরোপুরি ফিট না হওয়ায় আজ দলের সঙ্গে যাননি লোকেশ রাহুল। তিনি ইতিমধ্যেই শনিবারের পাকিস্তান ও সোমবারের নেপাল ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। ৪ সেপ্টেম্বর তাঁর ফিটনেস যাচাই করা হবে।

ভারতীয় দল অবশ্য রয়েছে ফুরফুরে মেজাজেই। রোহিত শর্মার নিজের ইনস্টাগ্রামে সতীর্থদের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণ, তিলক বর্মা, ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে। পূর্ণশক্তির ভারতীয় দলে জায়গা পাওয়ার পর বিদেশ সফরে যাওয়ার আনন্দের অভিব্যক্তি ধরা পড়েছে তিলক বর্মার মুখাবয়বে। তিলক বর্মা নিজেও একটি সেলফি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

Asia Cup 2023: এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছে গেল ভারত

তিলকের তোলা সেলফিতে দেখা যাচ্ছে সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব ও সাপোর্ট স্টাফদের। আলুরে ৬ দিনের প্রস্তুতি শিবিরে জোর দেওয়া হয়েছিল ফিটনেস ও স্কিল ট্রেনিংয়ের উপর। ম্যাচ পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং ও বোলিং করতে দেখা গিয়েছে ক্রিকেটারদের। লোকেশ রাহুল ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিং করেছেন। কিন্তু তিনি চোটমুক্ত না হওয়ায় আজ যেতে পারেননি।

ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর বলেছেন, এশিয়া কাপের যে ১৭ সদস্যের দল গড়া হয়েছে তা থেকেই বিশ্বকাপের দল চূড়ান্ত করা হবে। ৫ সেপ্টেম্বরের বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে রবিবারই বিশ্বকাপের দল চূড়ান্ত করা হতে পারে। নয়তো সোমবার। লোকেশ রাহুল এশিয়া কাপের গ্রুপ পর্বে খেলতে পারবেন না। দলের সঙ্গে ব্যাক-আপ হিসেবে রয়েছেন সঞ্জু স্যামসন। যদিও একাদশে ঈশান কিষাণই থাকবেন।

ভারতের ব্যাটিং অর্ডার রাহুলের অনুপস্থিতিতে কেমন হয় সেটা দেখার। ঈশান কিষাণকে দিয়ে ওপেন করানো হবে কিনা, চার ও পাঁচে কে ব্যাট করবেন তা নিয়ে জল্পনা রয়েছে। রাহুল যেভাবে নেটে ব্যাট করেছেন তাতে খুশি দ্রাবিড়। বিশ্বকাপের কথা ভেবেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে এশিয়া কাপের গ্রুপ পর্বে খেলানোর ঝুঁকি নেওয়া হয়নি।

(ছবি- রোহিত শর্মা ও তিলক বর্মার ইনস্টাগ্রাম)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+