Asia Cup 2023: একদিনের ক্রিকেটে নতুন মাইলস্টোন রোহিতের, কিংবদন্তিদের সঙ্গে এক বন্ধনীতে হিটম্যান
সোমবার রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি, মঙ্গলবার নতুন মাইলস্টোন স্পর্শ করলেন রোহিত শর্মা।শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেন হিটম্যান। সেইসঙ্গে সচিন-সৌরভ-কোহলিদের সঙ্গে একই আসনে জায়গা করে নিলেন বর্তমান ভারত অধিনায়ক। মঙ্গলবার প্রেমদাসা স্টেডিয়ামে ২২ রান করার সঙ্গে সঙ্গেই ১০ হাজারের ক্লাবের নতুন সদস্য হলেন রোহিত শর্মা।
একদিনের ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রান করার তালিকায় ২ নম্বরে রয়েছেন রোহিত শর্মা। ২৪১ ইনিংসে একদিনের ক্রিকেটে করে ফেললেন ১০ হাজার রান। তালিকায় ১ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। কিং কোহলি এই মাইল ফলক স্পর্শ করেন ২০৫ ইনিংসেই। অন্যদিকে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ১০ হাজার রান করতে খেলেছিলেন ২৫৯টি একদিনের ইনিংস।

পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে রান না পেলেও তার পর থেকেই ছন্দ ফিরে পেয়েছেন হিটম্যান। নেপাল এবং পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে অর্ধ শতরান করেছিলেন রোহিত। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করে ফেললেন রোহিত।
২০০৭ সালের ২৩ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে অভিষেক হয় হিটম্যানের। শুরুর দিকে কিছুটা অনিয়মিত ছিলেন। এমনকি ২০১১ সালে ঘরের মাঠে একদিনের বিশ্বকাপের দলেও সুযোগ পাননি, কিন্তু ২০১৪ সাল থেকেই ভারতীয় একদিনের দলে নিয়মিত সদস্য হয়ে উঠেন। বিরাট কোহলির পর ভারতীয় দলের সব ফর্ম্যাটে অধিনায়কও হন এই মুম্বইকর।
🚨 Milestone 🔓
— BCCI (@BCCI) September 12, 2023
1⃣0⃣0⃣0⃣0⃣ ODI runs & counting 🙌 🙌
Congratulations to #TeamIndia captain Rohit Sharma 👏 👏
Follow the match ▶️ https://t.co/P0ylBAiETu #AsiaCup2023 | #INDvSL pic.twitter.com/STcUx2sKBV
মঙ্গলবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ছক্কা মেরে এই রেকর্ডের মালিক হলেন ভারত অধিনায়ক। ষষ্ঠ ভারতীয় হিসাবে ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রানের গণ্ডি পেরলেন হিটম্যান। এরআগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই নজির স্পর্শ করেছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি।
১০ হাজার রান করার পথে রোহিত করেছেন ৩০টি শতরান এবং ৫০টি অর্ধশতরান। একদিনের ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান ২৬৪রোহিত এবং কোহলি নতুন নজির গড়েছেন ব্যাটিং জুটি হিসাবে। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ৫০০০ রান করেছেন তাঁরা। জুটি বেঁধে ৮৬টি ইনিংসে ৫০০০ রান পূর্ণ করেছেন ভারতের প্রাক্তন এবং বর্তমান অধিনায়ক।












Click it and Unblock the Notifications