Asia Cup 2023: নতুন রেকর্ড গড়লেন কুলদীপ-জাদেজা, চায়নাম্যান স্পিনারকে নিয়ে কী বললেন রোহিত?

এশিয়া কাপের সুপার ফোরে রেকর্ডের ছড়াছড়ি ভারতীয়দের। সোমবার সূচনা করেছিলেন বিরাট কোহলি ১৩ হাজার রান একদিনের ক্রিকেটে পূর্ণ করার মধ্য দিয়ে। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে ১০ হাজার ক্লাবের সদস্য হন রোহিত শর্মা। আর হাতে নতুন রেকর্ড গড়লেন কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা।

পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছিলেন ৫ উইকেট। পাক ব্যাটারদের ধ্বংস করার পর দিনই অর্থাৎ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে কুলদীপ যাদব তুলে নেন চার উইকেট। পরপর ২ দিন কুলদীপের তান্ডবেই ভারত হাসতে হাসতে পৌঁছে গেল এশিয়া কাপের ফাইনালে। সেই সঙ্গে তারকা স্পিনার গড়ে ফেললেন বড় নজিরও।

কুলদীপ

শ্রীলঙ্কার বিরুদ্ধে একাই চার উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কা ম্যাচের নায়ক কুলদীপ যাদব তা বলার অপেক্ষা রাখে না।এই দুর্দান্ত বোলিংয়ের জন্য অনেকটাই কৃতিত্ব প্রাপ্য স্পিনারদের। কুলদীপ যাদব পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটে নেওয়ার পর এদিন ৪ উইকেট নিয়েছেন।

সেই সঙ্গে কুলদীপ যাদব একদিনের ক্রিকেটে মোট ১৫০ উইকেট সংগ্রহ করেন। তিনি ভেঙে দেন অনিল কুম্বলের রেকর্ডও।বিশ্বের প্রথম বাঁ-হাতি স্পিনার হিসেবে ওডিআই ক্রিকেটে দ্রুততম ১৫০ উইকেট তুলে নেওয়ার নজির গড়েন কুলদীপ যাদব। ৮৮ ম্যাচে তিনি ১৫০ উইকেট নেন।এই তালিকায় শীর্ষে রয়েছেন মহম্মদ শামি। তিনি ৮০ ম্যাচে ১৫০ ওডিআই উইকেট নিয়েছিলেন।

ভারত

কুলদীপকে নিয়ে রোহিত রীতিমতো উচ্ছ্বসিত। ভারত অধিনায়ক বলেন, 'গত এক বছর ধরেই কুলদীপ দুর্দান্ত বল করছে। নিজের বোলিংয়ের ছন্দ নিয়ে প্রচুর খেটেছে ও। তার ফল পাচ্ছে এখন। ওর খেলা শেষ ১০টি এক দিনের ম্যাচের দিকে তাকালেই সেটা বোঝা যাবে। কুলদীপের জন্য আমরা প্রচুর বিকল্প পাচ্ছি। এটা আর একটা ভালো দিক।'

নিজের ১০ ওভারে অত্যন্ত কৃপণ বোলিং করার পর দুটি উইকেট এসেছে রবীন্দ্র জাদেজার ঝুলিতেও। এই পারফরম্যান্সের মধ্য দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করলেন জাদেজা। এশিয়া কাপের উইকেট সংখ্যার নিরিখে ভারতীয় বোলারদের মধ্যে শীর্ষে উঠে এলেন জাড্ডু। ২২ উইকেট ‌ নিয়ে ভারতীয়দের মধ্যে শীর্ষে ছিলেন পাঠান। মঙ্গলবার জাদেজার উইকেট সংখ্যা পৌঁছে গেল ২৪-এ। ৩০ উইকেট নিয়ে সবার উপরে মুরলীধরন।

ভারত

শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের মধ্য দিয়ে ভারতের এশিয়া কাপের ফাইনালে পৌঁছানো নিশ্চিত হয়ে গেল। ২০১৮ সালের পর ফের একবার রোহিত শর্মার অধিনায়কত্ব এশিয়া কাপ জয়ের দুর্দান্ত সুযোগ ভারতের সামনে। সুপার ফোর পর্বের বাংলাদেশ ম্যাচে এখন নেহাতই নিয়মরক্ষার। তবে স্পিনের বিরুদ্ধে আজ বিরাট কোহলিরা যেভাবে ভেঙে পড়েছিলেন সেই বিষয়টা কিছুটা চিন্তায় রাখবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+