Asia Cup 2023: বিরাট কোহলিকে চারে নামানোর পক্ষে সওয়াল রবিচন্দ্রন অশ্বিনের, মনে করালেন ২০১১-র বিশ্বকাপের কথা

Asia Cup 2023: এশিয়া কাপ ও বিশ্বকাপে ভারতের চার নম্বরে কে ব্যাট করতে যাবেন তা নিয়েই চলছে চর্চা। লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার ফিট থাকলে সমস্যার কথা নেই। কিন্তু তাঁদের অনুপস্থিতিতে ভরসা দিতে পারেননি সূর্যকুমার যাদব বা সঞ্জু স্যামসন।

রবি শাস্ত্রী ইতিমধ্যেই বলেছেন, বিরাট কোহলিকে চারে খেলানো যেতেই পারে। সেই মতকে সমর্থন করলেন রবিচন্দ্রন অশ্বিন।

Asia Cup 2023: বিরাট কোহলিকে চারে নামানোর পক্ষে সওয়াল রবিচন্দ্রন অশ্বিনের

বিরাট কোহলি ২৭৫টি ওডিআইয়ে ২৬৫ ইনিংসের মধ্য়ে ৪২টি ম্যাচে ৩৯টি ইনিংসে চারে ব্যাট করতে নেমেছেন। ৭ বার অপরাজিত থেকে ১৭৬৭ রান করেছেন। সাতটি শতরান রয়েছে, ৮টি অর্ধশতরান। এই সেঞ্চুরিগুলির মধ্যে চারটি ২০১১ সালে। একটি করে শতরান ২০০৯, ২০১২ ও ২০১৪ সালে। ২০২০ সালে শেষবার ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারে নেমে বিরাট ১৬ রান করেছিলেন।

লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের ফিটনেসের উপর তাঁদের দলে ঢোকা নির্ভর করবে। রবিচন্দ্রন অশ্বিনের কথায় যে বিষয়টি উঠে এসেছে তাতে রোহিত শর্মার সঙ্গে ওপেন করুন ঈশান কিষাণ, তিনে নামুন শুভমান গিল। সেক্ষেত্রে চারে কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন বিরাট কোহলি। যিনি ২০১১ সালের বিশ্বকাপেও চারে ব্যাটিং করেছিলেন।

Asia Cup 2023: বিরাট কোহলিকে চারে নামানোর পক্ষে সওয়াল রবিচন্দ্রন অশ্বিনের

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, বিরাট বিশ্বকাপে চারে খেলেছেন। রবি শাস্ত্রী সে কথা বলেছেন। প্রয়োজন হলে কোহলিকে চারে নামানো যেতে পারে। সেটা হলে দলে একজন বাঁহাতি ব্যাটার নেওয়া যেতে পারে। রাহুল যদি ফিট না হন, তখন কিপার হিসেবে দলে থেকে ওপেন করতেই পারেন কিষাণ। শ্রেয়স আইয়ারের ফিটনেসের দিকে সকলের মতোই নজর রয়েছে অশ্বিনেরও।

তবে যেহেতু রাহুল ফিট বলে জানা যাচ্ছে, সেক্ষেত্রে কোহলির তিনে খেলার সম্ভাবনাই প্রবল। রোহিত ও বিরাটের টি ২০ আন্তর্জাতিক না খেলার সিদ্ধান্তকেও সমর্থন করেছেন অশ্বিন। তিনি বলেন, ৫০ ওভারের পর ২০ ওভারের ফরম্যাটে নামতে হলে মানসিকতারও আমূল পরিবর্তন ঘটাতে হয়। ফলে রোহিত ও বিরাট বিশ্বকাপের কথা ভেবে ওয়েস্ট ইন্ডিজে টি ২০ সিরিজ না খেলে ঠিকই করেছেন।

Asia Cup 2023: বিরাট কোহলিকে চারে নামানোর পক্ষে সওয়াল রবিচন্দ্রন অশ্বিনের

অশ্বিনের কথায়, এই দুই ক্রিকেটারই নিজেদের খেলা সম্পর্কে সচেতন। অনেকদিন ধরে তাঁরা খেলছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাঁরা যেভাবে বিশ্বকাপের প্রস্তুতিতে মনোনিবেশ করছেন তা পুরোপুরিভাবে সঠিক। ভারতের বোলিং বিভাগে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজের সঙ্গে কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও অক্ষর প্যাটেলকে দেখছেন। স্পিনিং অলরাউন্ডার ক্যাটাগরিতে থাকছেন অক্ষর।

এ ছাড়া রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ডিয়া ও শার্দুল ঠাকুর এশিয়া কাপ ও বিশ্বকাপের একাদশে জায়গা পাবেন বলে মনে করছেন বেশিরভাগ বিশেষজ্ঞই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+