Asia Cup 2023: এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথে বৃষ্টির সম্ভাবনা, কলম্বোয় খেলার দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে?

Asia Cup 2023: এশিয়া কাপে আজ লাহোরে হচ্ছে সুপার ফোর পর্বের প্রথম ম্যাচ। এরপর সুপার ফোরের বাকি পাঁচটি ম্যাচ ও ফাইনাল হবে কলম্বোয়। তবে কলম্বোর আবহাওয়ার দিকেই এখন সকলের নজর।

বিগত কয়েক দিন ধরেই কলম্বোয় ভালো বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে হামবানটোটায় এশিয়া কাপের ম্যাচগুলি সরানো নিয়ে কথাবার্তা চলছিল। পাকিস্তান দাবি তুলেছিল তাদের দেশে সুপার ফোরের ম্যাচগুলি সরানো হোক। যদিও তা মানেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

Asia Cup 2023: এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথে বৃষ্টির সম্ভাবনা

শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের সঙ্গে কথা বলেই কলম্বো থেকে সুপার ফোরের ম্যাচগুলি ও ফাইনাল না সরানোর সিদ্ধান্ত নেয় এসিসি। জানা গিয়েছে, শ্রীলঙ্কায় আবহাওয়ার উন্নতি ঘটছে। যদিও আবহাওয়ার তথ্য প্রদানকারী একাধিক ওয়েবসাইটের দেখা যাচ্ছে, সুপার ফোরের ম্যাচগুলি বৃষ্টিতে ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে।

পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান নাজম শেঠি টুইটে হামবানটোটা ও কলম্বোর আবহাওয়ার পূর্বাভাসের তথ্য দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে, হামবানটোটার থেকে কলম্বোয় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। এক ঘণ্টার মধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মত বদলের পিছনে পাকিস্তানের কাছে ভারতের পরাজয়ের ভীতি কাজ করেছে কিনা সেই প্রশ্ন তোলেন নাজম।

বিসিসিআই সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ একতরফা সিদ্ধান্ত নিয়ে চলেছেন বলে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই চর্চার মধ্যেই দেখা যাচ্ছে, কলম্বোয় সুপার ফোর ও ফাইনাল ম্যাচ আদৌ পুরো খেলা হবে কিনা সেটা সত্যিই ভাবার বিষয়। কারণ কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা।

Asia Cup 2023: এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথে বৃষ্টির সম্ভাবনা

অ্যাকুওয়েদার (Accuweather)-এর পূর্বাভাস অনুযায়ী রবিবার ভারত-পাকিস্তান দ্বৈরথের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৭৫ শতাংশ। বজ্রপাতের সম্ভাবনা ৪৫ শতাংশ। ঘণ্টা তিনেক ধরে বৃষ্টি চলতে পারে। আকাশ মেঘে ঢাকার সম্ভাবনা ৯৯ শতাংশ। দ্য ওয়েদার চ্যানেলের পূর্বাভাস বলছে, ওইদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৮ শতাংশ।

সবমিলিয়ে ভারত-পাক ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হবে কিনা তা নিয়েই প্রশ্ন রয়েছে। কেন না বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। তাপমাত্রা কমবে বিকেলের দিকে। তবে মেঘমুক্ত আকাশ থাকার সম্ভাবনা নেই। বৃষ্টি রাতের দিকে বাড়বে। ভারত ১২ তারিখ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেদিন বৃষ্টিপাতের পরিমাণ অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী ৫৫ শতাংশ।

১৫ সেপ্টেম্বর ভারত-বাংলাদেশ ম্যাচ রয়েছে। সেদিনও মেঘে ঢাকা আকাশের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা ৫৮ শতাংশ। শনিবার শ্রীলঙ্কা-বাংলাদেশ দ্বৈরথের দিন কলম্বোয় ৭৮ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের দিন ৬০ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। ১৭ সেপ্টেম্বর ফাইনালের দিন বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+