IND vs PAK Asia Cup 2023: পাকিস্তানের কাছে টস হারাকে পাত্তা দিলেন না রোহিত, ভারতীয় দলে ২ পরিবর্তন

IND vs PAK Asia Cup 2023: এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান। পাল্লেকেলেতে বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গিয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দ্বৈরথ। আজকের ম্যাচেও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আজ জিতলেই ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলবে পাকিস্তান। ভারত সুপার ফোর অভিযান আজ শুরু করছে। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান। ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়েছে।

IND vs PAK Asia Cup 2023: পাকিস্তানের কাছে টস হারাকে পাত্তা দিলেন না রোহিত

বাংলাদেশ দুটি ম্যাচেই হেরে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে এশিয়া কাপ থেকে। সুপার ফোরে একটি ম্যাচে পরাজয় মানেই মরণ-বাঁচন পরিস্থিতিতে পড়ে যাওয়া। পাকিস্তান প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল। শ্রীলঙ্কাও গতকালই জয় পেয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। শ্রীলঙ্কার ম্যাচ বাকি রয়েছে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে। ফলে আজ দুই দলই জয় ছিনিয়ে নিতে মুখিয়ে থাকবে।

কলম্বোয় রোদ উঠেছে। তবে আজ খেলা না হলে কাল এই ম্যাচের রিজার্ভ ডে রাখা হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তানের প্রাক্তনী ওয়াকার ইউনিস স্টার স্পোর্টসে বলেছেন, ভারতীয় ইনিংসের প্রথম ৬ ওভার গুরুত্বপূর্ণ। এই সময়টা পাক পেসারদের সামলে নিতে পারলে ভারতের ব্যাটিং মসৃণ পথে চলবে। পাকিস্তানও টার্গেট করবে কয়েকটি উইকেট।

IND vs PAK Asia Cup 2023: পাকিস্তানের কাছে টস হারাকে পাত্তা দিলেন না রোহিত

কিউরেটররা গতকাল পিচে হাল্কা জল দিয়েছিলেন। আজ সকালে রোদ উঠেছে। পিচে সবুজ ঘাস না থাকলেও ঘাস রয়েছে। গতকালের ম্যাচের তুলনায় পিচে বেশি সবুজ ঘাসের উপস্থিতি হাসি ফোটাবে পেসারদের মুখে। উইকেটের আর্দ্রতাকেও তাঁরা কাজে লাগাতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, এই উইকেটে রান তাড়া করাই সহজ।

পিচের আর্দ্রতাকে কাজে লাগাতেই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। ভারত অধিনায়ক রোহিত শর্মার দাবি, টস জিতলে তিনি ব্য়াটিংই নিতেন। রোহিতের কথায়, নিঃসন্দেহে পাকিস্তানের বোলারদের সামলানো চ্যালেঞ্জিং। তবে আমরা বড় স্কোরই খাড়া করতে চাই। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সেদিকেই ফোকাস।

ব্যাক স্প্যাজমের কারণে শ্রেয়স আইয়ার এই ম্য়াচ থেকে ছিটকে গিয়েছেন বলে জানিয়েছেন রোহিত শর্মা। জসপ্রীত বুমরাহ দলে ফেরায় প্রথম একাদশের বাইরে যেতে হয়েছে মহম্মদ শামিকে। শ্রেয়সের জায়গায় খেলছেন লোকেশ রাহুল। ম্যাচ শুরুর আগে তিনি কিছুক্ষণ কিপিং করেছেন। তবে দলের তালিকায় ঈশান কিষাণের নাম রয়েছে উইকেটকিপার হিসেবে।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঈশান কিষাণ (উইকেটকিপার), লোকেশ রাহুল, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

পাকিস্তান- বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সলমন আলি আঘা, ইফতিখার আহমেদ, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+