Asia Cup 2023: কলম্বোর ক্যাসিনোয় পাকিস্তানের মিডিয়া ম্যানেজার ও পিসিবি পদাধিকারী, তুমুল বিতর্ক
Asia Cup 2023: এশিয়া কাপ চলাকালীন জোর বিতর্ক পাকিস্তান শিবিরে। ভারত-পাকিস্তান ম্যাচের আগের রাতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু ছবি ও ভিডিও। যা নিয়ে তোলপাড় পাকিস্তান।
সংবাদমাধ্যমে বিষয়টি সামনে আসতেই হাস্যকর সাফাই দিয়েছেন অভিযুক্ত পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার ও পিসিবি পদাধিকারী। তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন পাকিস্তানের সাংবাদিক থেকে ক্রিকেটপ্রেমীরা।

ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে পাকিস্তান দলের বর্তমান মিডিয়া ম্যানেজার উমর ফারুক কালসন ও পিসিবির জিএম (আন্তর্জাতিক ক্রিকেট) আদনান আলিকে। পাকিস্তান দলের সঙ্গে তাঁরা শ্রীলঙ্কা সফরে রয়েছেন বোর্ডের অনুমতি সাপেক্ষেই। কিন্তু ক্যাসিনোয় যেখানে জুয়া চলে, সেখানে তাঁদের উপস্থিতি আইসিসির দুর্নীতি দমন সংক্রান্ত নিয়মবিরুদ্ধ।
PCB media officials Umer Farooq Kalson and Adnan Khan enjoying in Casino at Colombo#AsiaCup2023pic.twitter.com/UQ9988ewlC
— Sultan Khan (@MainHoonSultan7) September 10, 2023
এই বিষয়টি আইসিসির দুর্নীতিদমন শাখাও তদন্ত করে দেখতে পারে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে নেওয়া হতে পারে বড় পদক্ষেপ। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরাও সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, দায়িত্বশীল পদে থাকা এই ব্যক্তিরা কীভাবে অপরিণত, দায়িত্বজ্ঞানহীন কাজ করতে পারেন? এশিয়া কাপে পিসিবির হয়ে সরকারি সফরে প্রচুর ব্যক্তিকে পাঠানোর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে।

পিসিবি সূত্রে খবর, ১৫-২০ জন পিসিবি আধিকারিক কলম্বো ও লাহোরের মধ্যে যাতায়াত করছেন। কয়েকজন শ্রীলঙ্কাতেই রয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যমে ক্যাসিনো-কাণ্ড সামনে আসতেই অভিযুক্ত দুই ব্যক্তির সাফাই, তাঁরা ডিনার সারতে ক্যাসিনোয় গিয়েছিলেন। যদিও তা হাস্যকর বলেই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার থেকে সাধারণ ক্রিকেটপ্রেমীরা।
ক্রিকেট-লিখিয়ে ওমের আলভি লিখেছেন, ক্যাসিনোয় খাবার খেতে কে যায়! জুয়ায় অংশ নেওয়ার ফাঁকে সেখানে অনেকেই খাওয়া-দাওয়া করেন। ফলে কাদের বোকা বানানোর চেষ্টা হচ্ছে? দেশে ফিরলে পাকিস্তান ক্রিকেট বোর্ড শৃঙ্খলাভঙ্গজনিত শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে বলে জানা যাচ্ছে। তাঁদের বক্তব্যও জানতে চাওয়া হতে পারে।
PCB media officials Umer Farooq Kalson and Adnan Ali having a good time in a casino in Colombo. Cricket fans will recall that Chief Selector/Manager Moin Khan was recalled during World Cup 2015 and sacked by PCB Chairman Sheharyar Khan when he was seen in a casino in Christchurch… pic.twitter.com/eRoF534xD1
— Shakil Shaikh (@shakilsh58) September 9, 2023
PCB’s director media Umar Farooq and GM international cricket Adnan enjoying at Casino in Colombo during their official visit there for Asia Cup. Team is going to play India tomorrow, I hope players should stay away from these people #AsiaCup #PAKvsIND pic.twitter.com/W9CkbeEaBd
— muzamilasif (@muzamilasif4) September 9, 2023
২০১৫ সালে বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা তৎকালীন পাক দলের ম্যানেজার ও প্রধান নির্বাচক মঈন খান ক্রাইস্টচার্চে ক্যাসিনোয় গিয়েছিলেন স্ত্রীকে নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের আগে। বিশ্বকাপ চলার মধ্যেই তাঁকে দেশে ফিরতে বলা হয়েছিল। মঈনও নৈশভোজের কথা বলেছিলেন। কিন্তু মঈনকে সরিয়ে দিয়েছিলেন পিসিবির তৎকালীন চেয়ারম্যান শাহরিয়ার খান।












Click it and Unblock the Notifications