Asia Cup 2023: দলের পেসারদের গর্বিত বাবর, বাড়তি সুবিধা নিয়ে রোহিতদের বিরুদ্ধে নামছে পাকিস্তান!

রবিবার এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে ফের ভারত পাক মহারণ। বৃষ্টির কারণে গ্রুপ পর্বের ম্যাচ মাথপথেই ভেস্তে গিয়েছিল। যদিও সেই ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন পাক বোলাররা। তার উপর সুপার ফোরে বাংলাদেশকে হারিয়ে কিছুটা সুবিধা জনক জায়গায় আছে পাক দল।বাবর আজমরা দারুণ আত্মবিশ্বাসী ভারতের বিরুদ্ধে নামার আগে।

এই ম্যাচে পাকিস্তান দলে বদল হবে নাকি শেষ ম্যাচেরই প্রথম একাদশ অরিবর্তিত থাকবে তা নিয়ে সাংবাদিক সম্মেলনে কোনও কিছু স্পষ্ট করলেন না পাক অধিনায়ক। পাকিস্তানের ওপেনিং জুটি পরিবর্তনের সম্ভাবনা নেই। ফখর জামান এবং ইমাম উল হক দলের ইনিংস শুরু করবেন। তিন নম্বরে নামবেন অধিনায়ক বাবর। চার নম্বরে উইকেটরক্ষক-ব্যাটার মহম্মদ রিজ়ওয়ান। ব্যাটিং অর্ডারের এই পর্যন্ত পরিবর্তনের সম্ভাবনা নেই।

বাবর

পাঁচ নম্বরে সম্ভবত খেলবেন আঘা সলমনই। সলমন দু'টি ম্যাচেই রান না পাওয়ায় আলোচনায় আছেন তিনি।শাকিলকে নিয়ে ভাবনা থাকলেও তাঁকে রবিবারের ম্যাচে খেলানোর সম্ভাবনা কম। তবে বিরাট রোহিতদের হারাতে পেস অ্যাকাটই যে তাঁর অস্ত্র হতে চলেছে তা স্পষ্ট করে দিলেন বাবর আজম। শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফকে দিয়ে ভারতীয় ব্যাটিংয়ে ধস নামাতে চান বাবর।

শনিবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে পাক অধিনায়ক বলেন, 'আমাদের পেসবোলাররা দারুণ ছন্দে রয়েছে। পেসাররাই বড় টুর্নামেন্ট জেতাতে সাহায্য করে। দলের তিন পেসারদের নিয়ে আমি গর্বিত। প্রত্যেকেই আত্মবিশ্বাসী। সেটাই ওদের সবচেয়ে বড় শক্তি।'

বাবর

তবে টুর্নামেন্টে ভালো ছন্দে থাকলেও দুর্বলতার জায়গাও রয়েছে পাক দলের। মিডল ওভারে উইকেট ফেলতে পারছেন না পাক বোলাররা। এই নিয়ে বাবর বলেন, 'আমরা মাঝের ওভারগুলোতে উইকেট তুলতে পারছি না। সেটাই চিন্তায় রাখছে। আমরা বিভিন্ন ভাবে এই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছি। আমরা এই মাঝের গুলোকে কাজে লাগাতে চাই। উইকেট তুলে প্রতিপক্ষকে চাপে রাখতে চাই।'

এশিয়া কাপে দুই দেশে খেলতে হচ্ছে পাকিস্তা‌নকে। ফলে অনেকবেশি যাত্রা করতে হচ্ছে , যদিও বিষয়টিকে সুবিধার হিসাবেই দেখছেন বাবর আজম। তাঁর কথায়, 'আমরা আগে থেকেই জানতাম আমাদের দুই দেশে খেলতে হবে যাত্রার ধকল থাকবে। তবে শ্রী‌লঙ্কায় আমরা অনেকদিন ধরে খেলছি। এরআগে টেস্ট খেলেছি, লিগ খেলেছি। ফলে পরিবেশ পরিস্থিতির সঙ্গে নতুন করে মানিয়ে নিতে হচ্ছে। ফলে এটা আমাদের কাছে সুবিধার।’

রবিবারের ম্যাচেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। যদিও এই নিয়ে পাক অধি‌নায়ক বলেন, 'আবহাওয়া আমাদের হাতে নেই, চারদিন বৃষ্টির পরে আজ রৌদ্রজ্বল আবহাওয়া রয়েছে। যে দিনগুলি আছে সেটাইকেই ব্যবহার করতে হবে। পর পর ম্যাচ রয়েছে আমাদের। টানা খেলতে হচ্ছে। চেষ্টা করা হচ্ছে ক্রিকেটারদের তরতাজা রাখার।’

বাবর

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজ়ম (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, মহম্মদ রিজ়ওয়ান (উইকেটরক্ষক), আঘা সলমন/সাউদ শাকিল, ইফতিকার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরফ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+