Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asia Cup 2023: ফাইনালে যেতে পাকিস্তা‌নের ভরসা ভারত, জেনে নিন‌ এশিয়া কাপ ফাইনালের অঙ্ক

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরের অভিযানটা দুরন্তভাবেই করেছিল পাকিস্তান দল। কিন্তু ভারতের কাছে ২২৮ রানে হেরে বাবর আজমদের অঙ্ক কঠিন হয়ে গিয়েছে। রবিবার রাত পর্যন্ত ফাইনা‌লে যাওয়ার বিষয়ে পাক দল অনেকটা সুবিধা জনক জায়গায় থাকলেও সোমবার ম্যাচ শেষ হওয়ার পর সেই অবস্থান সম্পূর্ণ বদলে গিয়েছে। খাদের কিনারায় এখন বাবর আজমের দল।

পরিস্থিতি‌ যা তাতে এশিয়া কাপের ফাইনালের ওঠার ক্ষেত্রে এখনও পর্যন্ত অনেকটাই সুবিধাজন জায়গায় ভারত। এক ম্যাচ খেলেই টিম ইন্ডিয়ার পয়েন্ট ২ নেট রানরেট প্লাস ৪.৫৬০। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কারও ১ ম্যাচে পেয়ন্ট ২, কিন্তু তাদের রান রে‌ট প্লাস ০.৪২০। তৃতীয় স্থা‌নে থাকা পাকিস্তান ২ ম্যাচে ২ পয়েন্টে রয়েছে। তাদের রানরেট মাইনাস ১.৮৯২।

ভারত

এখন প্রশ্ন কীভাবে ফাইনালে পৌঁছাতে পারে পাকিস্তান। অঙ্ক বলছে বাবর আজমদের তাকিয়ে থাকতে হবে‌ রোহিত শর্মাদের দলের পারফরম্যান্সের দিকেই। মঙ্গলবার শ্রীলঙ্কাকে হারাতে পারলেই ফাইনালের টিকিট হাতে পাবে ভারত। তাহলে ২ ম্যাচে টিম ইন্ডিয়ার সংগ্রহে থাকবে ৪ পয়েন্ট। সেক্ষেত্রে ভারত ছাড়া আরও একটি দলের সামনে চার পয়েন্টে পৌঁছনোর সুযোগ থাকবে।

ফাইনালে দ্বিতীয় দল কারা হবে? মঙ্গলবার ভারত জিতলে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচটি কার্যত সেমিফাইনালে পরিণত হবে। সেই ম্যাচে যারা জিতবে তারা দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট হাতে পাবে। কেননা ভারতের কাছে হারলে শ্রীলঙ্কার দখলে থাকবে ২ ম্যাচে ২ পয়েন্ট।

ভারত

তবে মঙ্গলবার শ্রীলঙ্কার কাছে ভারত হেরে গেলে ফাইনালের টিকিটের লড়াই জটিল হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে ২ ম্যাচ খেলে চার পয়েন্টে পৌঁছে যাবে দ্বীপরাষ্ট্রের দলটি। ভারত ও পাকিস্তানের সংগ্রহে থাকবে ২ ম্যাচে ২ পয়েন্ট করে। তখন ভারতকে ৪ পয়েন্টে পৌঁছতে শেষ ম্যাচ জিততে হবে বাংলাদেশের বিরুদ্ধে।

এখানেই শেষ নয়, মঙ্গলবার ভারত শ্রীলঙ্কার কাছে হারলে এবং বাংলাদেশের বিরুদ্ধে জিতলে তখনও গুরুত্বুপূর্ণ হয়ে উঠবে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচ। শেষ ম্যাচে বাবর আজমরা জিতলে তিনটি দলের পয়েন্টই হবে ৪। সেক্ষেত্রে নেট রান রেটের বিচারেই ফাইনালিস্ট চূড়ান্ত হবে।

ভারত

শ্রীলঙ্কা ৩টি ম্যাচ জিতে ৬ পয়েন্টে পৌঁছে যেতে পারে। অর্থাৎ তাদের শেষ ২টি ম্যাচে গতবারের চ্যাম্পিয়নরা যদি ভারত ও পাকিস্তানকে হারিয়ে দেয়, তাহলে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠবে দ্বীপরাষ্ট্রের দলটি।

আবার টিম ইন্ডিয়া যদি তাদের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যায়, তাহলে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ তিন দেশের সংগ্রহে থাকবে ৩ ম্যাচে ২ পয়েন্ট করে। তখনও নেট রা‌ন রেটের বিচারেই দ্বিতীয় ফাইনালিস্ট চূড়ান্ত হবে। সব মিলিয়ে অঙ্ক কি‌ন্ত খুব জটিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+