Asia Cup 2023: মহম্মদ সিরাজ মাঠকর্মীদের দান করে দিলেন পুরস্কারের অর্থ, টুর্নামেন্টের সেরা হলেন কুলদীপ
Asia Cup 2023: এশিয়া কাপ ফাইনালে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন মহম্মদ সিরাজ। ওডিআই কেরিয়ারের সেরা বোলিং করার ফাঁকে গড়লেন একাধিক নজির। তারপরই তিনি দৃষ্টান্ত স্থাপন করে জিতে নিলেন ক্রিকেটপ্রেমীদের হৃদয়।
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সিরাজ উৎসর্গ করলেন মাঠকর্মীদের। ম্যাচের সেরা হয়ে যে ৫ হাজার মার্কিন ডলারের চেক পেলেন সেটা দান করে দিলেন মাঠকর্মীদেরই জন্য।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে ক্যান্ডি ও কলম্বোর মাঠকর্মীগের ৫০ হাজার মার্কিন ডলার প্রদান করা হয়েছে। এশিয়া কাপে শ্রীলঙ্কায় যেভাবে সিংহভাগ ম্যাচে বৃষ্টি থাবা বসিয়েছে, তারপরও টু্নামেন্ট সফলভাবে আয়োজনে প্রভূত অবদান রয়েছে মাঠকর্মীদের। কিন্তু তাঁদের পারিশ্রমিক যে খুব কম, সে কথাও জানা গিয়েছিল সংবাদমাধ্যমে।
Mohammed #Siraj just keeps winning hearts every day. What a gem of a person! Beautiful gesture by him to give the cash prize to the groundsmen.👏#INDvSL #AsianCup2023 pic.twitter.com/OIAbs1U1Zk
— Khush 🇮🇳 (@JalsaKaroYaar) September 17, 2023
মাঠকর্মীদের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে পুরস্কৃত করা হলো। অবশ্য তার আগেই মহম্মদ সিরাজ করে দিলেন বড় ঘোষণা। তিনি জানান, মাঠকর্মীরা যে ভূমিকা পালন করেছেন তার কারণেই সফলভাবে করা গিয়েছে এশিয়া কাপ। তাই এই পুরস্কারমূল্য মাঠকর্মীদের দিতে চাই। তাঁরাই এটি পাওয়ার যোগ্য। অবশ্য টুর্নামেন্টের সেরা কুলদীপ যাদব হাঁটেননি সিরাজের পথে।
Siraj Bhai gave his Man of the Match price money (4.1 Lakh) to Groundsmen of Srilanka!❤#INDvsSL pic.twitter.com/WWMFjCPG5G
— Ullas (@Ullasshetty48) September 17, 2023
৭ ওভার হাত ঘুরিয়ে ২১ রানের বিনিময়ে ৬ উইকেট নেওয়া সিরাজের পারফরম্যান্স এশিয়া কাপে সেরা বোলিং ফিগারের তালিকায় দ্বিতীয় স্থানে রইল। সিরাজ বলেন, ভালো বোলিং করতে পারছি। ব্যাটারদের পরাস্ত করছি, আজ তাঁদের ব্যাট ছুঁয়ে বল ফিল্ডারদের হাতে জমা পড়েছে। গত দুটি ম্যাচে বল সিম করলেও আজ সঙ্গে স্যুইং ছিল। সঠিক জায়গায় বল রেখেছি।

সিরাজের কথায়, ব্যাটারদের যতটা সম্ভব বল খেলতে প্রলুব্ধ করাই লক্ষ্য ছিল। স্যুইং-সহায়ক পরিবেশে পরিকল্পনামাফিক বোলিং করেছি। পিচ ভালো ছিল। উইকেটে কিছুটা আর্দ্রভাবও ছিল। জসপ্রীত বুমরাহ ও হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে বোলিংয়ের সময় তালমিল উপভোগ করছেন। তাতে চাপ তৈরি করে ব্যাটারদের উইকেট তুলে নেওয়া সম্ভব হচ্ছে বলে জানান সিরাজ।
কেরিয়ারের সেরা স্পেল হিসেবেই সিরাজ বেছে নিয়েছেন এদিনের পারফরম্যান্স। টুর্নামেন্টের সেরা কুলদীপ যাদব বলেন, গড় দেড় বছর ধরে ভালোই যাচ্ছে। আমার বোলিং উপভোগ করছি। টি ২০-তে উইকেটে ফোকাস না করে লেংথে মনোনিবেশ করি। কিন্তু ওডিআইয়ে লেংথের বৈচিত্র্য ঘটিয়ে অনেক কিছু করা যায়।
চোট পাওয়ার পর কোচদের পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলে নিজেকে প্রস্তুত করেছেন কুলদীপ। গতি, অ্যাঙ্গেল নিয়ে অনেক পরিশ্রম করেছেন। আগ্রাসী বোলিংয়ে তিনি লাভবান হচ্ছেন বলে জানান কুলদীপ। ফাস্ট বোলাররা ভালো বোলিং করায় স্পিনারদের কাজ সহজ হয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।












Click it and Unblock the Notifications