Asia Cup 2023: আমার কোনও ইগো নেই! এশিয়া কাপে পাকিস্তান ম্যাচের আগে শামির মুখে কেন এমন কথা?

Asia Cup 2023: এশিয়া কাপ খেলতে আজ শ্রীলঙ্কা পৌঁছেছে পাকিস্তান দল। গতকালই কলম্বো পৌঁছেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। বিশ্বের ১ নম্বর ওডিআই দল পাকিস্তান মুলতানে গতকাল চূর্ণ করেছে নেপালকে।

বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটার তথা পাক অধিনায়ক বাবর আজমের সঙ্গে শতরান পেয়েছেন ইফতিখার আহমেদও। আত্মবিশ্বাসী পাক বাহিনীকে ধরাশায়ী করতে রণকৌশল সাজাচ্ছে মেন ইন ব্লু।

Asia Cup 2023: আমার কোনও ইগো নেই! বললেন শামি

ভারত অনেকদিন পর পূর্ণশক্তির পেস ব্যাটারি পেয়েছে। মহম্মদ শামি, মহম্মদ সিরাজ রয়েছেন, সেই সঙ্গে চোট সারিয়ে কামব্যাক করেছেন জসপ্রীত বুমরাহ। মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে শেষবার ওডিআই খেলেছেন শামি। বুমরাহর অনুপস্থিতিতে তিনি এবং মহম্মদ সিরাজ নতুন বলে বোলিং শুরু করেছিলেন। এশিয়া কাপ বা বিশ্বকাপে কী হবে? চলছে চর্চা।

শামি স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, নতুন বা পুরানো বলে বল করা নিয়ে আমার কোনও দ্বিধা-দ্বন্দ্ব নেই। আমার কোনও ইগোও নেই। আমরা তিনজনই ভালো বল করতে সক্ষম। ফলে একাদশে কে থাকবেন সেটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। উল্লেখ্য, হার্দিক পাণ্ডিয়া, শার্দুল ঠাকুর এবং প্রসিদ্ধ কৃষ্ণও রয়েছেন। হার্দিক একাদশে থাকবেন। সেক্ষেত্রে কোন পেসার বাদ পড়বেন সেটা দেখার।

Asia Cup 2023: আমার কোনও ইগো নেই! বললেন শামি

শামির কথায় স্পষ্ট, দল যেমনভাবে চাইবে তিনি সেই অনুযায়ী সব পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। মনে করা হচ্ছে, পাকিস্তান ম্যাচে শামি ও বুমরাহই একাদশে থাকবেন। বল সঠিকভাবে ফেলতে পারলে সাদা বা লাল বলের ক্ষেত্রে বড় ফারাক নেই বলেই উপলব্ধি বঙ্গ পেসারের। তিনি বলেন, একটাই লক্ষ্য, নিজের ১০০ শতাংশ দিতে হবে। খুব বেশি না ভেবে ফোকাস ঠিক রেখে পরিকল্পনা অনুযায়ী বল করতে হবে।

জসপ্রীত বুমরাহর প্রত্যাবর্তন নিয়ে শামি বলেন, অনেকদিন জস্সিকে (বুমরাহ) পাইনি। তাঁর মতো ভালো প্লেয়ারের অভাব অনুভূত হচ্ছিল। সাদা বলের ফরম্যাটে জসপ্রীতকে পাওয়ায় আমাদের বোলিং বিভাগ শক্তিশালী হয়েছে। তিনি ফিট। ভালো বল করছেন। আশা করি এশিয়া কাপে আমরা ভালোই করব।

২০১৩ সালে দিল্লিতে পাকিস্তানের বিরুদ্ধেই শামির ওডিআই অভিষেক হয়েছিল। ২০১৫ সালের পর পাকিস্তানের বিরুদ্ধে ওডিআইয়ে দেখা যাবে শামিকে। পাকিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। ২০১৫ সালে অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে ১টি মেডেন-সহ ৯ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। শনিবার বাবরদের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত শামি।

তিনি বলেন, ট্রেনিং ক্যাম্পে অনুশীলন করেছি। বড় ম্যাচের জন্য আমরা সব সময় প্রস্তুত থাকি। আমাদের যা দক্ষতা, বোলিং লাইন-আপ রয়েছে, তাতে পাকিস্তান ম্যাচ নিয়ে খুব বেশি ভাবার কিছু নেই। ওডিআই ফরম্যাটে আমাদের ফোকাস স্থির রয়েছে। পরিকল্পনার সফল প্রয়োগ করতে সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত শামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+