Asia Cup 2023: এশিয়া কাপে বিরাট বনাম নবীন দ্বৈরথ দেখা যাবে না, বিশ্বকাপেও কি অনিশ্চিত আফগানিস্তান পেসার?

Asia Cup 2023: আইপিএলের পর এশিয়া কাপের আসরে বিরাট কোহলির সঙ্গে নবীন উল হকের দ্বৈরথের অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু নবীনকে বাইরে রেখেই এশিয়া কাপের দল ঘোষণা করেছে আফগানিস্তান।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ বিরাট-নবীনের বাকযুদ্ধ ঘিরে সরগরম হয়েছিল। যাতে জড়িয়ে পড়েন মেন্টর গৌতম গম্ভীর। সোশ্যাল মিডিয়াতেও ছড়ায় সেই যুদ্ধ। বিরাট-ভক্তদের টিটকিরির মুখেও পড়তে হয় নবীনকে।

Asia Cup 2023: এশিয়া কাপে বিরাট বনাম নবীন দ্বৈরথ দেখা যাবে না

লখনউ সুপার জায়ান্টস রান তাড়া করছিল আরসিবির বিরুদ্ধে। ১৮তম ওভারে বিরাট ও নবীন কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। ম্য়াচের শেষেও দুই ক্রিকেটারের মধ্যে জোর ঝামেলা বাঁধে। তাঁদের আর্থিক শাস্তির মুখেও পড়তে হয়ে। কোহলির সঙ্গে নবীনের কথা বলিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও আফগান পেসার পাত্তা দেননি। তাঁর আচরণে বিরাটকে অসন্তোষ প্রকাশ করতেও দেখা গিয়েছিল।

এরপর যেখানেই নবীন খেলতে গিয়েছেন গ্যালারি থেকে উঠেছে কোহলি-কোহলি গর্জন। উইকেট তুলে নিয়ে দুই কান হাত দিয়ে বন্ধ করে পাল্টা জবাব দেন নবীন। সোশ্যাল মিডিয়াতেও নানাবিধ পোস্ট দেন। আইপিএল খেলে ফেরার পর গোটা বিষয়টি নিয়ে অনেক তথ্য দেবেন বলেও জানিয়েছিলেন নবীন। এক সাক্ষাৎকারে পরে তিনি জানান, ঝামেলার সূত্রপাত করেছিলেন বিরাটই।

নবীনের কথায়, ম্যাচ চলাকালীন বা ম্যাচের শেষে কোহলি যা বলেছিলেন তা অনুচিৎ। ম্যাচের শেষে হাত মেলানোর সময় বিরাট জোর করে আমার হাত ধরেন। আমি কাউকে কখনও স্লেজ করি না। কিছু বলতে হলে বল করার সময় ব্যাটারকে বলি। ব্যাটিংয়ের সময় কথাই বলি না। ওই ম্যাচে আমি একটা কথাও বলিনি। কিন্তু আমার হাত জোর করে ধরায় আমি প্রতিক্রিয়া জানাই। সকলেই সেটা দেখেছেন।

Asia Cup 2023: এশিয়া কাপে বিরাট বনাম নবীন দ্বৈরথ দেখা যাবে না

এই আবহে ক্রিকেটপ্রেমীরা এশিয়া কাপে বিরাট-নবীন ডুয়েল দেখার প্রত্যাশায় ছিলেন। যদিও ২০২১ সালের পর আফগানিস্তানের ওডিআই দলে ডাক পাননি নবীন। ৭টি ওডিআই খেলেছেন। গত মার্চের পর দেশের হয়ে টি ২০ আন্তর্জাতিক খেলেননি। তবে ২৩ বছরের তরুণ পেসার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নজর কেড়েছেন। আইপিএলেও ভালোই খেলেছেন।

মাসখানেক আগে নবীনকে যখন বাংলাদেশ টি ২০ সিরিজের দলে আফগানিস্তান রাখেনি তখন জানা গিয়েছিল তাঁর হাঁটুতে চোট রয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। তাতে মাস দুয়েক মাঠের বাইরে থাকতে হতে পারে। পাকিস্তান সিরিজের দলেও ছিলেন না নবীন। এবার এশিয়া কাপের দলেও জায়গা পেলেন না। আফগানিস্তানের পেসার বিশ্বকাপেও অনিশ্চিত বলে চর্চা শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+