Asia Cup 2023: কোহলি-রাহুলকে থামাতেই পারল না পাকিস্তান, জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড়ে ভারত

Asia Cup 2023: কলম্বোয় বৃষ্টির কারণে আজ রিজার্ভ ডে-তে ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হয়েছিল নির্ধারিত সময়ের চেয়ে ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে। কিন্তু আজ যাঁরা খেলা দেখলেন তাঁদের পয়সা পুরো উশুল।

আর প্রেমদাসা স্টেডিয়ামে গতকাল অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল ওপেনিং জুটিতে ১২১ রান তুলেছিলেন। আর আজ বিরাট কোহলি ও লোকেশ রাহুলকে আউটই করতে পারল না পাকিস্তান। যার জেরে রানের পাহাড় গড়ল ভারত।

Asia Cup 2023: কোহলি-রাহুলকে থামাতেই পারল না পাকিস্তান

গতকাল বৃষ্টিতে খেলা বন্ধের সময় ভারতের স্কোর ছিল ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭। ১২৩ রানে ভারতের দ্বিতীয় উইকেট পড়েছিল। আজ বিরাট ও রাহুল মিলে ভারতকে পৌঁছে দিলেন ৫০ ওভারে ২ উইকেটে ৩৫৬ রানে। ভারত আজ ২৫.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২০৯ রান তুলেছে। ভারতের ইনিংসে রয়েছে ৩৭টি চার ও ৯টি ছক্কা।

একদিনের আন্তর্জাতিকে পাকিস্তানের বিরুদ্ধে এটিই ভারতের সর্বাধিক স্কোর। শ্রীলঙ্কায় আজ অবধি কোনও দল পরে ব্যাটিং করে ওডিআইয়ে ৩২২-এর বেশি করতে পারেনি। আর প্রেমদাসা স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে সর্বাধিক স্কোর ৩০১। সেই ম্যাচে শ্রীলঙ্কা হেরেছিল ভারতের কাছেই।

Asia Cup 2023: কোহলি-রাহুলকে থামাতেই পারল না পাকিস্তান

বিরাট কোহলি একদিনের আন্তর্জাতিকে ৪৭তম শতরান হাঁকিয়ে অপরাজিত থাকেন ৯৪ বলে ১২২ রানে। মেরেছেন ৯টি চার ও তিনটি ছয়। লোকেশ রাহুল ১২টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১০৬ বলে ১১১ রানে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেটে অবিচ্ছেদ্য জুটিতে বিরাট ও রাহুল ১৯৪ বলে ২৩৩ রানের পার্টনারশিপ গড়েন। যাতে বিরাটের অবদান ৮৮ বলে ১২০, রাহুলের ১০৬ বলে ১১১।

হ্যারিস রউফের চোট আজ পাকিস্তানের কাজটা কঠিন করে দিয়েছিল। তিনি এই ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় ইফতিখার আহমেদকে দিয়ে বল করাতে হয়। তিনি ৫.৪ ওভারে ৫২ রান দিয়ে উইকেট পাননি। শাহিন শাহ আফ্রিদি ১০ ওভারে ৭৯ ও শাদাব খান ১০ ওভারে ১টি মেডেন-সহ ৭১ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

নাসিম শাহ ১টি মেডেন-সহ ৯.২ ওভারে ৫৩ রান দেন। ফাহিম আশরফ ৫০তম ওভারে ১৮ রান দেন, শেষ বলে ছক্কা হাঁকান বিরাট কোহলি। এই ওভারের পঞ্চম বলটি ওভারস্টেপের কারণে নো হয়, বিরাট চার মেরেছিলেন। ফ্রি হিটেও চার আসে। শেষ বলে ছক্কা। ফাহিম ১০ ওভারে ৭৪ রান দিয়েছেন। ৪৯তম ওভারে দ্বিতীয় বল করার পর হাতের চোট নিয়ে মাঠ ছাড়েন নাসিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+