Asia Cup 2023: ঈশা‌ন-রাহুল একসঙ্গেই খেলবেন! কাকে বসানো হবে? সানির সমাধান সূত্র

বিশ্বকাপ শুরু হতে বাকি ঠিক একমাস। মঙ্গলবারই দল ঘোষণা করতে চলেছে ভারতীয় নির্বাচক মন্ডলীক। কেমন হবে বিশ্বকাপে ভারতের টিম কম্বিনেশন। এই নিয়ে চর্চা তুঙ্গে। ক্রিকেট বিশ্লেষকরা এই তাঁদের মতামতও জানানে শুরু করেছে। ভারতীয় দলে জল্পনার কেন্দ্রবিন্দুতে লোকেশ রাহুল। বিশ্বকাপের দলে কেএল রাহুলের থাকা একপ্রকার নিশ্চিত। কিন্তু কার জায়গায় খেলবেন রাহুল?

এশিয়া কাপের দলে থাকলেও পুরোপুরি ফিট হতে না পারায় গ্রুপ পর্বের ম্যাচ দুটি থেকে ছি্টকে গিয়েছেন কর্ণাটকী ব্যাটসম্যান। তাঁর পরিবর্তে সুযোগ পাওয়া ঈশান কিষাণ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দুরন্ত ইনিংস খেলেছেন। এই পরিস্থিতিতে ফর্মে ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটারকে বসিয়ে লোকেশ রাহুলকে দলে সুযোগ করে দেওয়া কতটা যুক্তি সঙ্গত, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

রাহুল

এই পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্টের মুশকিল আসান হলেন সুনীল গাভাসকর। রাহুল এবং ঈশান দুই জনকেই আগামী দিনে খেলানোর পক্ষে সওয়াল করলেন প্রাক্তন ভারত অধি‌নায়ক। কিন্তু কাকে বসিয়ে? সেটাও জানিয়ে দিলেন সানি। একটি বেসরকারি‌ চ্যানেলে গাভাসকর জানিয়েছেন, ঈশান কিষাণ যে ছন্দে আছে তাতে ওকে বাদ দেওয়া সঠিক কাজ নয়, শ্রেয়স আইয়ারের বদলি হতে পারে রাহু‌ল।

গাভাসকর বলেন, 'আমি আসলে অপেক্ষা করছিলাম দেখার জন্য নেপালের বিরুদ্ধেও শ্রেয়াস আইয়ার কী করেন। নেপালের বিপক্ষে খেলায় রান না পেলে ও আর সুযোগ নাও পেতে পারত। ভারত যদি নেপালের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সুযোগ পেত তাহলে ৪০ ওভারে অন্তত প্রথম তিন জন শীর্ষ ব্যাটসম্যান ব্যাট করার সুযোগ পেতে পারত।'

সানি

একইসঙ্গে গাভাসকর উল্লেখ করেছেন, 'যদিও সুযোগ পেয়েও শ্রেয়স রান করতে না পারত তাহলে আমি মনে করি আগামী দিনে রাহুল এবং ঈশানকে এক সঙ্গে সুযোগ দেওয়া উচিত।কঠিন পরিস্থিতিতে একজন ক্রিকেটার ৮০ রানের ইনিংস খেলার পর তাঁকে বাদ দেওয়া কখনই যুক্তিসঙ্গত নয়।'

এরপাশাপাশি গাভাসকর বলেন, 'আগামী দিনে চার এবং পাঁচ নম্বরে রাহুল ও ঈশানকেই ব্যাট করতেই পাঠানো উচিত। বাঁ হাতি ব্যাটসম্যান থাকলে দলের ব্যটিংয়ের শক্তি বৃদ্ধি হয়।'

কিষাণ

গত শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে একটা সময় ৬৬ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া, সেখান থেকেই দলের পরিত্রাতা হলেন ঈশান কিষাণ এবং হার্দিক পাণ্ডিয়া। এই জুটি ১৩৮ রানের পার্টনারশিপ গড়ার পরে আউট হন বাঁ হাতি কিষাণ. ৮১ বলে ঈশানের ৮২ রানের ইনিংসটা সাজানো ছিল ৯টি চার এবং দুটি ছক্কা দিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+