Asia Cup 2023: বাড়তি অনুপ্রেরণা নিয়ে প্রত্যাবর্তন, পাকিস্তান ম্যাচের আগে রাহুলের মুখে ফিরে আসার কাহিনি

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচ খেলবে ভারত। টিম ইন্ডিয়ার শক্তি বাড়িয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন লোকেশ রাহুল। দলে যোগ দেওয়ার পর থেকেই পুরো দমে অনুশীলন করছেন রাহুল। অনুশীলনে টানা কিপিং প্র্যাকটিস করেছেন। প্রথমে দুই সাপোর্ট স্টাফের উপস্থিতিতে অফ স্টাম্পের দিকে যাওয়া বল ধরার অনুশীলন করেন। পাক ম্যাচের আগে ফিরে আসার কাহিনি শোনালেন রাহুল।

সেগুলি তালুবন্দিও রাহুল করছিলেন সাবলীলভাবেই। শেষের দিকে ডাক পড়ল কুলদীপ যাদব। বাঁহাতি ব্যাটারের বিরুদ্ধে কেমন কিপিং করেন রাহুল, সেটাও দেখা হলো। পাকিস্তানের ম্যাচে রাহুলকে খেলানো হব নাকি ভরসা রাখা রাখা হবে ফর্মে থাকা ঈশান কিষাণের উপরই, তা নিয়ে চর্চা অব্যাহত।

রাহুল

তবে সবকিছুর পরেও একটা সন্দেহ থেকেই যাচ্ছে। গোটা ৫০ ওভার কিপিং করার মতন ফিটনেস কি এখনও রাহুলের রয়েছে? ৫০ ওভার কিপিং করার পরে কি ব্যাট করার মতন ফিটনেস তাঁর আদৌ থাকবে?
ভারত পাকিস্তান ম্যাচের আগে এই নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢাললেন রাহুল।

বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাতকারে কর্ণাটকী তারকা জানিয়েছেন বাড়তি অনুপ্রেরণা নিয়েই তিনি ভারতীয় দলে ফিরেছেন। সেই সঙ্গে জানালেন দুঃসময় কাটিয়ে আবার ভারতীয় শিবিরে প্রত্যাবর্তনের কাহিনি।

রাহুল বলেন, 'অত্যন্ত ভালো লাগছে ভারতীয় দলে ফিরতে পেরে, বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়ে। বিশ্বকাপের পর আমরা সেরা টুর্নামেন্টটি খেলছি। আগামী কয়েকদিনে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আমি ১০০ ওভার ম্যাচ খেলে এবং ৫০ ওভার কিপিং করেছি।'

রাহুল

একইসঙ্গে রাহুল উল্লেখ করেন, 'নিজেকে ফিট করে করার জন্য দীর্ঘ সময় লড়েছি, অবশেষে সেই উত্তেজনা অনুভব করছি। আগামী ১০ দিন যে ম্যাচ গুলি রয়েছে সেগুলোর জন্য আমি উত্তেজিত এবং সম্পূর্ণ প্রস্তুত।'

উল্লেখ্য রাহুলের ডান থাইয়ে চোট লেগেছিল‌ শেষ আইপিএল চলাকালীন। তারপর তাঁকে অপারেশনও করাতে হয়। এরপর দীর্ঘ রিহ্যাব শেষে দলে ফিরেছেন তিনি। এরপর এশিয়া কাপের শুরুতেই তাঁর নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু সম্পূর্ণ সুস্থ না হাওয়ায় গ্রুপ পর্বের ম্যাচে দলের সঙ্গে যোগ দিতে পারেননি।

রাহুল

এই প্রসঙ্গে রাহুল‌ বলেন, 'দলে যোগ দেওয়ার প্রাক মুহূর্তে আমার সুস্থ হয়ে উঠার প্রক্রিয়ায় সামান্য সমস্যা দেখা দেয়। এশিয়া কাপের আগে আমি নিজেকে তৈরি করতে অনেকটা সময় পেয়েছি এবং আমি নিজেকে সম্পূর্ণ ভাবে প্রস্তুত করতে পেরেছি।' এশিয়া কাপের মঞ্চে খেলার জন্য তিনি মানসিকভাবেও সম্পূর্ণ প্রস্তুত তা জানাতেও ভুল করেননি কর্ণাটকী তারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+