Asia Cup 2023: সোমবার দল নির্বাচন, রোহিতের ডেপুটি কে? লড়াইয়ে দুই নাম
সোমবার এশিয়া কাপের দল নির্বাচন। ভারতীয় দলের স্কোয়াডে কারা থাকবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। একইসঙ্গে আর্কষণের কেন্দ্রবিন্দুতে রোহিতের ডেপুটি কে হবেন? এশিয়া কাপের দলই সম্ভবত ধরে রাখা হবে বিশ্বকাপে, দুই একটি হয়ত পরিবর্তন হতে পারে। তবে সোমবারই চূড়ান্ত হয়ে যাবে এশিয়া কাপ এবং বিশ্বকাপে ভারতীয় দলের সহ অধিনায়ক কে হতে চলেছেন।
বিগত কয়েকটি সিরিজে হার্দিক পাণ্ডিয়াকেই দেখা গিয়েছিল সীমিত ওভারের ক্রিকেটে রোহিতের ডেপুটি হিসাবে। জসপ্রীত বুমরাহের প্রত্যবর্তন কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন পাণ্ডিয়াকে। তার উপর ওয়েস্ট ইন্ডিজের তাঁর নেতৃত্বেই টি টোয়েন্টি সিরিজে হারে ভারত। একটা সময় বিশ্বকাপে সহ অধিনায়ক হিসাবে পাণ্ডিয়া প্রায় নিশ্চিত থাকলেও এখন তাঁর মূল প্রতিদ্বন্দ্বী বুমরাহ।

সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের এক সূত্র জানিয়েছে, 'যদি নেতৃত্বের পরিপ্রেক্ষিতে দেখা হয়, বুমরাহ হার্দিকের চেয়ে এগিয়ে আছেন কারণ তিনি ২০২২ সালে টেস্ট দলের নেতৃত্ব দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরে পাণ্ডিয়ার আগে তিনি ওডিআই সহ-অধিনায়কও ছিলেন।'
একইসঙ্গে সূত্র আরও জানিয়েছেন, 'যদি দেখা যায় যে বুমরাহকে এশিয়া কাপ এবং বিশ্বকাপ উভয়ের জন্য রোহিতের ডেপুটি করা হয়েছে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। রুতুরাজের পরিবর্তে বুমরাহকে আয়ারল্যান্ডে অধিনায়কত্ব দেওয়ার একটি কারণ রয়েছে।'

তবে পাণ্ডিয়াকে একেবারেই হেলায় হারাতে পারবেন না কারণ অধিনায়ক হিসাবে আইপিএল জয় করেছেন, সীমিত ওভারে নিজের নেতৃত্বের দক্ষতা প্রমাণ করেছেন। ফলে সোমবারের দল নির্বাচনে অনেেকটা সময় ব্যয় হতে হারে রোহিতের ডেপুটি নির্বাচনে।
দীর্ঘদিন চোটর কারণে মাঠের বাইরে ছিলেন জসপ্রীত বুমরাহ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচে ভারতীয় দলের জার্সি গায়ে দিতে মাঠে নেমেছেন। তবে এর জন্য তাঁকে প্রায় ১০ মাস ২৩ দিন অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু ভারতীয় দলের তারকা পেসার দেখিয়েছেন যে তিনি আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে খেলতে প্রস্তুত।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করেছেন বুমরাহ।আয়ারল্যান্ডের বিরুদ্ধে চার ওভারে ২৪ রানে দুই উইকেট নেওয়ার পরে বুমরাহ ভারতীয় টিম ম্যানেজমেন্টে স্বস্তি দিয়েছে।

সোমবার নয়াদিল্লিতে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই। নির্বাচকদের পাশাপাশি গুরুত্বপূর্ণ দল নির্বাচনী বৈঠকে যোগ দিতে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ রাহুল দ্রাবিড়। এশিয়া কাপের পরেই হতে চলেছে একদিনের বিশ্বকাপ। ফলে যাঁদের এশিয়া কাপের দলে রাখা হবে, তাঁরাই ওডিআই বিশ্বকাপের দলেও থাকবেন। সেই কারণে এই দল নির্বাচনী বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ভারতীয় দলের ব্যাটিং বিভাগ নিয়েও সোমবারের বৈঠকে দীর্ঘ আলোচনা হতে পারে। ৪ নম্বরে কে ব্যাটিং করবেন, সেটা বড় প্রশ্ন। এই পজিশন নিয়ে সম্প্রতি সমস্যা হচ্ছে।












Click it and Unblock the Notifications