Asia Cup 2023: বিপদে হলেন ত্রাতা, অর্ধশতরান করে ধোনির রেকর্ড স্পর্শ করলেন ঈশান কিষাণ

কেরিয়ারে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামলেন। দলকে খাদের কিনাড়া থেকে উদ্ধার করলেন‌, সেইসঙ্গে রেকর্ডও গড়লেন ঈশান কিষাণ। ধোনির উত্তরসূরি হিসাবেই ঝাড়খণ্ড থেকে উত্থান হয়েছিল ঈশানের। এশিয়া কাপের মঞ্চে ধোনির রেকর্ডেই ভাগ বসালেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি।

কিন্তু প্রথম ১০ ওভারে শাহিন শাহ আফ্রিদি জুজুতে ফের কেঁপে গেল ভারতের তারকাখচিত ব্যাটিং অর্ডার। একই ম্যাচে বোল্ড করেই রোহিত এবং বিরাটকে ফেরালেন শাহিন। গত কয়েকদিন ধরে একটাই আলোচনা, চার নম্বরে কে ব্যাট করবেন ? রাহুল দ্রাবিড় আত্মবিশ্বাস দেখিয়েছিলেন শ্রেয়স আইয়ারের উপরে। কিন্তু শ্রেয়স সেই ভরসা দিতে পারলেন না।

ঈশান

একটা সময় ৬৬ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া, সেখান থেকেই দলের পরিত্রাতা হলেন ঈশান কিষাণ এবং হার্দিক পাণ্ডিয়া। এই জুটি ১৩৮ রানের পার্টনারশিপ গড়ার পরে আউট হন বাঁ হাতি কিষাণ. ৮১ বলে ঈশানের ৮২ রানের ইনিংসটা সাজানো ছিল ৯টি চার এবং দুটি ছক্কা দিয়ে।
কিষাণ এবং পাণ্ডিয়া জুটি ভারতীয় দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। একটা সময় মনে হচ্ছিল শতরানের দিকেই এগোচ্ছেন ঈশান। কিন্তু রউফের বলে বাবরের হাতে ক্যাচ দিয়েই ফিরলেন ঈশান।

অর্ধ শতরানের সৌজন্যে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ছুঁলেন ঈশান কিষাণ। এরআগে ভারতীয় উইকটেরক্ষক হিসাবে এশিয়া কাপের মঞ্চে অর্ধশতরান করেছিলেন ধোনি এবং এসসি খান্না। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন ঈশানও। ২০০৮ এবং ২০১০ সালে এশিয়া কাপে উইকেটরক্ষক হিসাবে অর্ধশতরান করার কৃতিত্ব আছে ধোনির। তাঁর রাজ্যের উত্তরসূরিও সেই তালিকায় নাম লিখিয়ে ফেললেন।

ঈশান

কেএল রাহু‌ল না থাকায় তরুণ তুর্কির জন্য ভারতীয় দলের দরজা খুলে গিয়েছে এশিয়া কাপে। প্রথম ম্যাচেই কিন্তু ভরসা দিলেন, সেইসঙ্গে বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ারও দাবিদার হলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+