Asia Cup 2023: বিরাটকে নকল করে হাঁটলেন ঈশান, দুই ক্রিকেটারের মজার ভিডিও ভাইরাল
পাঁচ বছর পর এশিয়া সেরা হল ভারতীয় ক্রিকেট দল ২০১৮-র পর ২০২৩ সালে এশিয়া কাপে ট্রফি জিতল রোহিত শর্মার দল। বিশ্বকাপের আগে অপ্রতিরোধ্য ফর্মে টিম ইন্ডিয়া। বিগত কয়েক বছরে ধরে দেশের বিদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও বড় টুর্নামেন্টে জয় অধরাই ছিল ভারতীয় দলের। অবশেষে শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ জিতে যাবতীয় সমালোচনার জবাব দিলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
এশিয়া কাপ জিতে ফিল গুড মেজাজ টিম ইন্ডিয়ার সংসারে। হাসি খুশি মজার ছলেই দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের। এমনকি বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মজায় মাতলেন ঈশান কিষাণের মতো জুনিয়রও। প্রাণবন্ত এই ছবিটাই যেন বলে দিচ্ছে টিম ইন্ডিয়ার সাফল্যের ইউএসপি।

রবিবার প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপ জয়ের পর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ঈশান কিষাণের একটি মজার ভিডিও সামনে এসেছে যেখানে তিনি বিরাট কোহলির হাঁটার স্টাইল নকল করছেন। বিরাট কোহলি ছাড়াও ইশান কিষানের সঙ্গে মাঠে ছিলেন শ্রেয়াস আইয়ার, হার্দিক পাণ্ডিয়া, শুভমান গিল ও মহম্মদ সিরাজ। বিরাটের হাঁটা খুব সুন্দরভাবে নকল করেছেন ঈশান।
তবে এর পাল্টা দিতে ছাড়লেন না কিং কোহলিও। এর পর কোহলিও তাঁর জবাব দিয়েছেন। সকলের সামনে সঙ্গে সঙ্গে তিনিও ঈশানের হাঁটা নকল করেন। দুই ক্রিকেটারের এই মজা বেশ উপভোগ করলেন দলের অন্য ক্রিকেটাররা।
Ishan walks like Kohli
— Sarang Bhalerao (@bhaleraosarang) September 17, 2023
And then Kohli gets back 😂😂pic.twitter.com/OxgdeiXUFB
বিরাট কোহলি এবার এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ করেছেন তিনি।কোহলির মতো মহাতারকা মাঠে জলের বোতল বয়ে আনছেন। সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এশিয়া কাপে সুযোগ পেয়েই তা দুরন্তভাবেই কাজে লাগিয়েছেন ঝাড়খণ্ডের তরুণ তুর্কি।

সেই ভূমি্কাতেও বিরাট কোহলিকে বেশ খোশ মেজাজেই পাওয়া গেল। এদিন বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে ভারতীয় দল। সেখানেই ম্যাচের মাঝে হঠাত্ই ব্যাটারদের জন্য জল নিয়ে মাঠে উপস্থিত বিরাট কোহলি। এমন ছবি খুব একটা দেখা যায় না। কিন্তু বিরাট কোহলির পক্ষে সবকিছুই করা সম্ভব। সেখানেও মাঠে জল নিয়ে আসার সময় বেশ খোশ মেজাজেই দেখা গেল বিরাট কোহলি।












Click it and Unblock the Notifications