এশিয়া কাপ পাকিস্তানে, ভারত খেলবে অন্য দেশে! দুই কুল রক্ষার দিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল

এশিয়া কাপ আয়োজন নিয়েই দুই কুল রক্ষা করার দিকেই এগিয়ে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বিসিসিআই ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনড় অবস্থানের প্রেক্ষিতেই বের করা হচ্ছে সমাধানসূত্র। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপ আয়োজন করবে পিসিবি-ই। তবে ভারতের ম্যাচগুলি আয়োজন করা হবে অন্য কোনও দেশে।

এশিয়া কাপ নিয়ে জটিলতা কাটছে

এশিয়া কাপ নিয়ে জটিলতা কাটছে

পাকিস্তান ছাড়া আর কোথায় এশিয়া কাপের ম্যাচ হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে চারটি দেশের মধ্যে একটিকে বেছে নেওয়া হবে। এই তালিকায় রয়েছে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান এবং ইংল্যান্ড। এই দেশগুলির মধ্যে যেখানেই হোক না কেন, সেখানে দুটি ভারত-পাকিস্তান ম্যাচ-সহ মোট পাঁচটি ম্যাচ হবে বলেই জানা যাচ্ছে। ভারত ও পাকিস্তান এবারের ছয় দলীয় এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে। গ্রুপের অপর দলটি নিশ্চিত হবে কোয়ালিফায়ার থেকে।

তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ?

তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ?

এশিয়া কাপে অপর গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। ফাইনাল-সহ ১৩ দিনে ১৩টি ম্যাচ খেলা হবে। এবারের এশিয়া কাপ হচ্ছে ৫০ ওভারের ফরম্যাটে। টি ২০ বিশ্বকাপের আগে গত বছর হয়েছিল টি ২০ ফরম্যাটে। দুই গ্রুপের শীর্ষে থাকা দুটি দল সুপার ফোরে পৌঁছেছিল। সেই রাউন্ডের শেষে শীর্ষ স্থানাধিকারী দুই দল খেলেছিল ফাইনাল। ফলে এবারও ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ওয়ার্কিং গ্রুপ গঠন

ওয়ার্কিং গ্রুপ গঠন

এশিয়ান ক্রিকেট কাউনন্সিল ইতিমধ্যেই একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। সমস্ত দলের সম্মতিতে ট্রাভেল প্ল্যান থেকে ক্রীড়াসূচি তৈরি করবে এই ওয়ার্কিং গ্রুপ। কথা বলা হবে সম্প্রচারকারী সংস্থার সঙ্গেও। পাকিস্তান ছাড়া আর কোথায় খেলা হবে তা চূড়ান্ত করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে আবহাওয়ার বিষয়টিকেও। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে খুব গরম থাকে। তাপমাত্রা ঘোরাফেরা করে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সেপ্টেম্বরের শেষের দিকে ২০২১ সালের আইপিএল সে দেশে হয়েছে। পাকিস্তান সেপ্টেম্বরের গোড়ায় সংযুক্ত আরব আমিরশাহীতে আন্তর্জাতিক ম্যাচও খেলেছে।

আবহাওয়াকে গুরুত্ব

আবহাওয়াকে গুরুত্ব

সংযুক্ত আরব আমিরশাহীর তুলনায় তাপমাত্রা কিছুটা কম থাকে ওমানের মাস্কটে। ২০২১ সালের টি ২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলি ওমানে হয়েছিল। ইংল্যান্ডেও কিছু ম্যাচ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। লন্ডনে ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখতে কিংবা ভারতের খেলা দেখতে বিপুল দর্শক যে হাজির থাকবেন সেটাও নিশ্চিতভাবেই বলা যায়।

আইসিসির বৈঠকের ফাঁকেই এশিয়া কাপ নিয়ে আলোচনা

আইসিসির বৈঠকের ফাঁকেই এশিয়া কাপ নিয়ে আলোচনা

আইসিসির ত্রৈমাসিক বোর্ড মিটিংয়ের মধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলির প্রতিনিধিরা গত সপ্তাহে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। তখনই দুটি দেশে এশিয়া কাপ আয়োজনের বিষয়টি চূড়ান্ত হয়েছে। বৈঠকটি সরকারিভাবে হয়নি। তবে বিসিসিআই সচিব জয় শাহ ও আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমলের সঙ্গে বৈঠকে ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজম শেঠিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+