Asia Cup 2023: কোহলি স্যারের ক্লাসে শ্রীলঙ্কান ক্রিকেটাররা, পাক ম্যাচের আগে পেলেন বিরাট উপহার, দেখুন ভিডিও
ভারতীয় দলে রোহিত, গিল বা পাণ্ডিয়া থাকলেও রবিবাসরীয় মহারণে আসমুদ্র হিমাচল তাকিয়ে আছে বিরাট কোহলির ব্যাটের দিকে। নেপালের বিরুদ্ধে ব্যাট করতে নামার প্রয়োজন হয়নি। মেগা ম্যাচেই ব্যাট হাতে আবার চেনা মেজাজে বিরাটকে দেখতে চাইছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। কিন্তু মহারণের আগে ক্রিকেটার থেকে কোচ হয়ে গেলেন কোহলি?
শনিবার সকাল থেকেই সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ক্রিকেটার নয় কোচের ভূমিকায় দেখা যাচ্ছে কোহলিকে। ভারতীয় দলের অনুশীলন শেষে দীর্ঘক্ষণ চলে বিরাট স্যারের ক্লাস। সেখানেই শ্রীলঙ্কার তরুঁণ ক্রিকেটারদের নানান পরামর্শ দিতে দেখা গেল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে।

বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিওতে অনুশীলনের মাঝে তরুণ ক্রিকেটারদের না না বিষয়ে পরামর্শ দিতে দেখা যায় প্রাক্তন ভারতীয় অধিনায়ককে।ম্যাচের প্রস্তুতি থেকে কী করে সেরা ফিটনেস ধরে রাখা যায়, এইসব বিষয়ে তিনি তরুণ শ্রীলঙ্কানদের পরামর্শ দেন। পাশাপাশি না না খেলার খুঁটিনাটি বিষয়েও তরুণদের নজর দেওয়ার পরামর্শ দেন কোহলি।
শ্রীলঙ্কান ক্রিকেটারও কোহলির আউটলুক দেখে মুগ্ধ হন এবং শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নেন। ভিডিওর শেষে ক্রিকেটাররা তাঁকে উপহার দেন রুপোর ব্যাট। আগামীকাল ২০২৩ এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।
Start your weekend with an inspiring interaction 🤗
— BCCI (@BCCI) September 9, 2023
Virat Kohli shares his experience with budding cricketers 👏👏#TeamIndia | #AsiaCup2023 | @imVkohli pic.twitter.com/FA0YDw0Eqf
প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৪ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল ভারতীয়দলের প্রকাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। এই ম্যাচে যে বিরাট কোহলি ফর্মে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।
পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের সমর্থকরা যে বিরাট কোহলির দিকে তাকিয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। এমনিতে ভারত বনাম পাকিস্তান কিছু না কিছু উত্তাপ বয়ে নিয়ে আসেই। বলা হয়, মাঠের বাইরের চাপটা নাকি থাকে মারাত্মক। যদিও ভারতীয় দলকে দেখে একবারের জন্য মনে হবে না, কোনওরকম চাপ আছে। অনুশীলনে বিরাট কোহলিকে দেখা গেল বিন্দাস মুডে।

মূল অনুশীলন শুরুর আগে ফুটবল নিয়ে গা ঘামাচ্ছিলেন (ওয়ার্ম আপ) ভারতীয় ক্রিকেটারেরা। সে সময় মাঠের মধ্যে ঢুকে পড়ে একটি কুকুর। খেলা থামিয়ে দেন ভারতীয় ক্রিকেটারেরা। কুকুরটিকে কাছে ডাকেন কোহলি। কাছে এলেই পোষ্যটির সঙ্গে খেলতে শুরু করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। কুকুরটিকে ফুটবলও এগিয়ে দেন। যদিও ফুটবল দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যায় কুকুরটি। এই ভিডিও বেশ হিট সমাজ মাধ্যমে।












Click it and Unblock the Notifications