Asia Cup 2023: পাক বোলিং নিয়ে সমীহ গি‌লের গলায়, চর্চায় রাহুল-বুমরাহ, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

রবিবার কলম্বোয় মহারণ। এশিয়া কাপে সুপার ফোরের প্রথম মাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত।বৃষ্টির কারণে গ্রুপ পর্বের ম্যাচ মাথপথেই ভেস্তে গিয়েছিল। আগামীকালের ম্যাচেও রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। কিন্তু তারই মধ্যে দুই দল প্রস্তুত একে অপরের বিরুদ্ধে মাঠে নামার জন্য। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা ৬০ থেকে ১০০ শতাংশ।

ভারত পাক ম্যাচ নিয়ে এবার বিকল্প দিন রাখার সিদ্ধান্ত নিল আয়োজকরা। এশিয়া কাপে ফাইনাল ছাড়া আরও কোনও ম্যাচেই রিজার্ভ ডে ছিল না। আবহাওয়ার পরিপ্রেক্ষিতে সুপার ফোরের একমাত্র ভারত পাক ম্যাচেও রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারত

১২ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ১৫ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের তৃতীয় তথা শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সব ম্যাচ জিততে পারলে ১৭ সেপ্টেম্বর ফাইনাল খেলবে ভারত। যদিও ভারতীয় দলের ফোকাস শুধুই এখন রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে।

মেগা এই ম্যাচের আগে ভারতীয় শিবিরে চর্চায় দুই জন। কেএল রাহুল এবং জসপ্রীত বুমরাহ। চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন লোকেশ রাহুল। দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলনও করেছেন তিনি।পাকিস্তানের বিরুদ্ধে রবিবারের ম্যাচে রাহুলকে দেখা যেতে পারে ভারতের প্রথম একাদশে। এখন প্রশ্ন রাহুল প্রথম একাদশে এলে কে বাইরে যাবেন?

চলতি প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে সুযোগ পেয়েই নিজেকে উজাড় করে দিয়েছেন ঈশান। প্রবল চাপের মুখে শাহিন শাহ আফ্রিদি -হ্যারিস রাউফদের আগুনে পেস বোলিংকে সামলে ৮১ বলে ৮২ রান করেছিলেন ঝাড়খন্ডের এই তরুণ। ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে এই ম্যাচে দলে আসতে চলেছে রাহুল। ফলে বাইরে যেতে হবে ঈশান কিষাণকে।

ভারত

এই ম্যাচে খেলবেন ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরাহ। তিনি সোমবার নেপালের বিরুদ্ধে খেলতে পারেননি। প্রথম সন্তানের জন্ম উপলক্ষে দেশে ফিরে আসেন। পাকিস্তানের বিরুদ্ধে বুমরাহ ফেরায় রিজার্ভ বেঞ্চে থাকতে হবে মহম্মদ শামিকে। দীর্ঘদিন ওডিআই ক্রিকেটে বোলিং করেননি বুমরাহ। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে দলে থাকলেও বৃষ্টির কারণে বোলিং করার সুয়োগ হয়নি।

মহারনের আগে পাক দলের বোলিং অ্যাটাক নিয়ে সমীহ ভারতীয় শিবিরে। প্রতিপক্ষ দরলের বাঁ হাতি পেসারদের প্রসঙ্গে গিল বলেন, 'অন্য দলগুলির সঙ্গে যতটা ম্যাচ খেলা হয় ততটা খেলা হয় না পাকিস্কা‌নের বিরুদ্ধে। আমরা জানি পাকিস্তানের বোলিং লাইন আপ কতটা শক্তিশালী। এই ধরনের বড় টুর্নামেন্টে পাকিস্তানের বোলিং লাইন আপের মুখোমুখি হতে হলে তার প্রভাব তো কিছুটা হলেও পড়বে।

নিজের ব্যাটিং প্রসঙ্গে গিল বলেন, 'আমি অন্য দলগুলির বিরুদ্ধে যে মানসিকতা নিয়ে নামি সেই একই বিষয় আগামীকালের ম্যাচেও মাথায় থাকবে।ওপে‌নিং জুটি বড় রান তুলে দ‌ লকে সুবিধা জনক জায়গায় ‌নিয়ে যাওয়া। এর আগে আমাদের আমাদের টপ অর্ডার ব্যর্থ হয়েছিল কিন্তু মিডল অর্ডার রান তুলেছিল। এটা দলের জন্য অত্যন্ত ইতিবাচক দিক।'

পাক

বাবর আজমকে নিয়েও সতর্কতা রয়েছে ভারতীয় শিবিরে। গিলের কথায়, 'বাবর আজম একজন বিশ্বমানের ক্রিকেটার। যখন প্রতিপক্ষ দলে একজন ক্রিকেটার ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে তখন তাঁকে নিয়ে তো বিশ্লেষণ করতেই হয়। বাবর আজমের ক্ষেত্রে আমাদের তা ব্যতিক্রম হয় না।'

পিচ থেকে মূলত পেসার এবং স্পিনার উভয়েই সুবিধা পাবে। তবে বৃষ্টি হলে ডিএলএস মেথডের কঠিন অঙ্কে ম্যাচের ফয়সালা হতে পারে। সেটিও মাথায় রাখতে হচ্ছে ভারতীয় দলকে।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+