Asia Cup 2023: মিশন এশিয়া কাপ সফল, ভোরবেলায় দেশে ফিরলেন রোহিত-বিরাটরা, দেখুন ভিডিও
এশিয়া কাপ জিতে দেশে ফিরল ভারতীয় দল। রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ইতিহাস সৃষ্টি করে এশিয়া কাপ জিতেছে ভারত। শ্রীলঙ্কাকে শুধু হারায়নি একইসঙ্গে একাধিক নজির সৃষ্টি করেছে টিম ইন্ডিয়া।এই নিয়ে অষ্টমবার এশিয়ার খেতাব ঘরে তুলল মেন ইন ব্লু। নির্ধারিত সময়ের অনেক আগেই ম্যাচ শেষ হয়ে গিয়েছে। তাই রোহিত-বিরাটরা দেশেও ফিরলেন সোমবার ভোরের আলো ফোটার আগেই।
পুরো ম্যাচ হলে খেলা শেষ হতে রবিবার রাত হয়ে যেত, তার মধ্যে বৃষ্টির কারণে ম্যাচ শুরুও হয়েছিল দেরিতে। কিন্তু মহম্মদ সিরাজের দাপটে মাত্র ৯২ বলে ৫০ রানে শ্রীলঙ্কাকে অল আউট করার পর, সেই রান মাত্র ৩৭ বলে বিনা উইকেটে তুলে এশিয়া সেরা হল টিম ইন্ডিয়া। ২১ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়ে ফাইনালের মহানায়ক ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ। মাত্র ১৬টা বলে করে লঙ্কার ইনিংসের পাঁচটা উইকেট নেওয়ার নজির এদিন গড়েন সিরাজ।

মাত্র ৫১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে কোনও উইকেট হারিয়ে সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল।২০১৮-র পর ২০২৩ সালে এশিয়া কাপে ট্রফি জিতল রোহিত শর্মার দল। বিশ্বকাপের আগে অপ্রতিরোধ্য ফর্মে টিম ইন্ডিয়া।
নির্ধারিত সময়ের অনেক আগেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায়, রবিবার গভীর রাতেই কলম্বো থেকে দেশে ফেরার বিমান ধরেন ভারতীয় ক্রিকেটাররা। রবিবার সন্ধ্যায় ভারতের বিমান ধরার জন্য তৈরি হন বিরাট কোহলিরা। দলের সকলেই নির্দিষ্ট সময়ে টিম বাসে উঠে পড়েন। তাঁদের সঙ্গে ছিলেন অধিনায়ক রোহিত শর্মাও। কিন্তু বাস ছাড়তে দেরি হয়। একটি ভিডিওতে দেখা গিয়েছে, সকলে উঠে পড়লেও হোটেল থেকে বাস ছাড়তে দেরি হয়। কেন? কারণ একেবারে শেষ মুহূর্তে রোহিতের পাসপোর্ট নিয়ে এগিয়ে আসেন এক কর্মী।
Virat Kohli in 2017 - I haven't seen anyone forget things like Rohit Sharma does. He even forgets his iPad, passport.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 17, 2023
Tonight - Rohit forgot his passport, and a support staff member gave it back to him. (Ankan Kar). pic.twitter.com/3nFsiJwCP4
সোমবার ভোরেই মুম্বই বিমান বন্দরে নামে ভারতীয় দল। ভোরের বেলাও এশিয়া কাপ জয়ী ভারতীয় দলকে নিয়ে সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পরার মতোই।
#WATCH | Team India arrived at Mumbai's Kalina Airport after winning the #AsiaCup2023 finals against Sri Lanka.
— ANI (@ANI) September 18, 2023
India beat Sri Lanka in the Asia Cup final by 10 wickets.
(Visuals from earlier today) pic.twitter.com/hN8rX0GTnM
মুম্বইয়ের কালিনা বিমানবন্দর থেকে একে একে বেরিয়ে আসেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ,হার্দিক পাণ্ডিয়া, শ্রেয়স আইয়াররা। এরপর নিজেদের গাড়িতে উঠে যে যার বাড়ির পথে রওনা দেয়।আপাতত দুই একদিন বিশ্রাম তারপরই অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি শুরু হবে।
২২ সেপ্টেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের একদিনের সিরিজ আয়োজিত হবে। মোহালিতে সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে। ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচটি হবে মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে আয়োজিত হবে ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ।

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হলেও অস্ট্রেলিয়া সিরিজের জন্য ,স্কোয়াড এখনও সরকারিভাবে ঘোষণা করেনি টিম ম্যানেজমেন্ট। মনে করা হচ্ছে বিশ্বকাপের দলকেই অপরিবর্তিত রাখা হবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে কারণ। এই সিরিজই বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ।












Click it and Unblock the Notifications