Asia Cup 2023: বিরাট-রোহিতরা উৎসাহিত করলেন রোহিতের নেপালকে, নেপালি গানে কোহলির নাচ তুমুল ভাইরাল

Asia Cup 2023: এশিয়া কাপ থেকে নেপাল বিদায় নিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছিল নেপাল। গতকাল রোহিত পাউডেলের নেপালকে রোহিত শর্মার ভারত হারিয়েছে ১০ উইকেটে।

যদিও নেপালকে অল আউট করতে ভারতকে অপেক্ষা করতে হয় ৪৯তম ওভার পর্যন্ত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন মেথডে ১৭ বল বাকি থাকতে জয় এনে দেন রোহিত শর্মা ও শুভমান গিল।

Asia Cup 2023: বিরাট-রোহিতরা উৎসাহিত করলেন রোহিতের নেপালকে

ভারতের বিরুদ্ধে এই প্রথমবার খেলল নেপাল। অর্ধশতরান করেন আসিফ শেখ। ২ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন সোমপাল কামি। তবে ম্যাচের শেষে সেরা উপহারটি পেয়ে গেলেন তিনি। সোমপালের অনুরোধে জুতোয় অটোগ্রাফ দেন বিরাট কোহলি, যে জুতোটি হোটেলের বিছানায় সযত্নে রেখেছেন কামি। ছবিও তুলেছেন।

Asia Cup 2023: বিরাট-রোহিতরা উৎসাহিত করলেন রোহিতের নেপালকে

গুলশন ঝা থেকে আসিফ শেখ, আরিফ শেখরা ছবি তুলেছেন আইডলের সঙ্গে। বিরাট কোহলিকে তাঁরা বলেছেন, আপনার খেলা দেখে আমরা বড় হয়েছি। আপনাকে অনুসরণ করে ক্রিকেটবিশ্বের সামনে নিজেদের প্রতিভা মেলে ধরাই লক্ষ্য। এই আবহে ভারতীয় দলের বিরুদ্ধে ম্যাচ খেলার সুযোগ পেয়ে গোটা নেপাল দল উজ্জীবিত।

ম্যাচের শেষে ভারতীয় ড্রেসিংরুমে গিয়েছিলেন নেপালের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাঁরা ছবি তুলেছেন, অটোগ্রাফ নেন। সন্দীপ লামিছানে নিজের জার্সিতে রোহিত শর্মার অটোগ্রাফ। নেপাল ক্রিকেট সংস্থার ভিডিওয় দেখা গিয়েছে, ভারতের কোচ রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়ারা নেপালের ক্রিকেটারদের মেডেল পরিয়ে উৎসাহিত করছেন।

রবীন্দ্র জাদেজা বলেছেন, নেপালের ক্রিকেটাররা আমাদের কাছে জানতে চেয়েছেন বড় ম্যাচ-সহ বিভিন্ন খেলার আগের দিন আমরা কীভাবে প্রস্তুতি নিই সে ব্যাপারে। আমি বলেছি, সাধারণ রুটিন ফলো করি। বেশ কিছু ভেবে নিজেকে চাপে ফেলতে দিই না। গান শুনি, নিজের কিছু ভিডিও থাকলে দেখি। বিরাট কোহলির সঙ্গেও অনেকেই কথা বলেছেন, ছবি তুলে অটোগ্রাফ নিয়েছেন।

বিরাট কোহলি তার আগে ফিল্ডিং করার সময়ও নেপালের সমর্থকদের মন জিতে নেন। স্টেডিয়ামে জনপ্রিয় নেপালি গান 'কুটু মা কুুটু' বাজানো হলে তার তালে নাচতে দেখা গিয়েছে কিং কোহলিকে। যে দৃশ্য ভাইরাল হতে সময় লাগেনি। ম্যাচের পর যেভাবে ভারতীয় ক্রিকেটাররা নেপালের ক্রিকেটারদের উৎসাহিত করলেন তার প্রশংসা করেছেন অনেকেই। গতকাল নেপালের বিভিন্ন জায়গায় টিভিতে ম্যাচ দেখেছেন ক্রিকেটপ্রেমীরা।

(ছবি- সোমপাল কামি, আসিফ শেখের টুইটার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+