Asia Cup 2023: ফাইনালের আগে কোচ অধিনায়কের সঙ্গে ম্যারাথন বৈঠক টিম ম্যানেজমেন্টের

রবিবার এশিয়া কাপের ফাইনাল খেলতে নামছে ভারত। কিন্তু এশিয়া কাপ থেকেই বিশ্বকাপের ভাবনা শুরু হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার অন্দরে। ঘরের মাঠে বিশ্বকাপ শুরু হতে এক মাসও বাকি নেই, এমনকি ভারতীয় দলও ঘোষণা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এশিয়া কাপ ফাইনালের আগের রাতে কোচ অধিনায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সারল টিম ম্যানেজমে‌ন্ট।

কোচ অধিনা য়কের সঙ্গে টিম ম্যানেজমেন্টের আলোচনা নতুন কোনও বিষয় নয়, তবে বৈঠকের দিনক্ষণ এবং সময়সীমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, শনিবার প্রায় তিন ঘণ্টা ধরে এই বৈঠক হয়ছে। এই ফাইনাল ম্যাচের আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে দলের অধিনায়ক রোহিত শর্মার হোটেল রুমে এক বৈঠক হয় বলেই খবর।

রোহিত

টিম ম্যানেজমেন্টের সঙ্গে এই বৈঠকে রোহিতের পাশাপাশি দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় , ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পারস মামব্রে এবং টিম ইন্ডিয়ার মুখ্য নির্বাচক অজিত আগরকরও উপস্থিত ছিলেন। তিন ঘণ্টা ধরে এই বৈঠক চলে বলে খবর। রোহিত শর্মা পরের দিকেই এই বৈঠকে যোগ দেন। তবে বৈঠকের বিষয়বস্তু কী ছিল বা সিদ্ধান্তই কী হয়েছে এই বিষয়ে কিছু জানা যায়নি।

বিশ্বকাপের আগে চোট নিয়ে কিছুটা চিন্তায় টিম ম্যানেজমেন্ট। শ্রেয়সকে নিয়ে সমস্যার মধ্যেই থিঙ্ক ট্যাঙ্কের চিন্তা বাড়ালেন অক্ষর প্যাটেল। বিসিসিআই জানিয়ে দিয়েছে, এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারবেন না অক্ষর । বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বাঁ হাতে চোট পেয়েছেন তিনি। তাঁর জায়গায় দলে এলেন ওয়াশিংটন সুন্দর। ফাইনালে তাঁকে খেলানো হতে পারে।

রাহুল

২২ সেপ্টেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের একদিনের সিরিজ আয়োজিত হবে। মোহালিতে সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে। ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচটি হবে মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে। গুজরাতের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে আয়োজিত হবে ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ।

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হলেও অস্ট্রেলিয়া সিরিজের জন্য ,স্কোয়াড এখনও সরকারিভাবে ঘোষণা করেনি টিম ম্যানেজমেন্ট। মনে করা হচ্ছে বিশ্বকাপের দলকেই অপরিবর্তিত রাখা হবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে কারণ। এই সিরিজই বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ।

রোহিত

২০১৩ সালের পর আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। এবার ঘরের মাঠে বিশ্বকাপ জিততে মরিয়া টিম ইন্ডিয়া। এরআগে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছিলেন সচিব জয় শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+