Asia Cup 2023: টসে জিতে ব্যাটিং রোহিতের, ভারতীয় দলে পরিবর্তন, জেনে নিন দুই দলের প্রথম একাদশ

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ১২ ঘন্টার মধ্যেই ফের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ঘরের মাঠে নামলেও ভারতের থেকে যে শ্রীলঙ্কা ধারেভারে খানিকটা পিছিয়েই নামতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিরাট জয়ের পর।

টসে জিতে প্রথমে করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিন স্পিনারে খেলছে ভারত। শার্দূলের জায়গায় এলেন অক্ষর প্যাটেল। বুমরাহ বা বিরাটকে বিশ্রাম নয়, সরাসরি তাঁদের নিয়েই খেলতে ‌নামছে ভারত। শ্রীলঙ্কা দল বাংলাদেশের বিরুদ্ধে খেলা প্রথম একাদশই অপরিবর্তিত রেখেছ।

ভারত

এই পিচে দলের পেসাররা যদি তাদের ব্যাটিং লাইন লেন্থ বজায় রাখতে পারে তবে সাফল্য পেতে পারেন। সময় এগনোর সঙ্গে সঙ্গে এই পিচে স্পিনাররাও বাড়তি সুবিধা পেতে পারেন। যেটা সোমবার করে দেখিয়েছেন কুলদীপ যাদব। তাই কুলদীপের সঙ্গী করা হল অক্ষরকে।

পিঠের ব্যথার কারণে এই ম্যাচেও খেলতে পারলেন না শ্রেয়স আইয়ার।সতীর্থের ব্যাক স্প্যাজমের কথা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেই জানিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। মঙ্গলবার ম্যাচ শুরুর আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হল এই ম্যাচে দলের সঙ্গেই থাকছেন না শ্রেয়স। তাঁর পিঠের ব্যাথা কমেচে কিন্তু চিকিৎসকদের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন শ্রেয়স। তাই দলের সঙ্গে আজকের ম্যাচে থাকছেন না।

পর পর ম্যাচ খেলা নিয়ে রোহিত বলেন, 'এটা অনেকটা টেস্ট ম্যাতের মতোই। আমরা গতকাল রাতে পুল সেশন করেছি নিজেদের তরতাজা রাখার জন্য। পাকিস্তান ম্যাচের আগে অনেকটা সময় বিশ্রাম পাওয়া গিয়েছিল। তাই ক্রিকেটারদের কোনও অসুবিধা হবে না।’

এশিয় ক্রিকেটের দুই হেভিওয়েট ভারত এবং শ্রীলঙ্কা একদিনের ফর্ম্যাটে একে অপরের মুখোমুখি হয়েছে ১৬৫ বার। জয়-পরাজয়ের নিরিখে অনেকখানি এগিয়ে রয়েছে ভারত। টিম ইন্ডিয়া জিতেছে ৯৬ ম্যাচ। অন্যদিকে শ্রীলঙ্কার পক্ষে গিয়েছে ৫৭টি ম্যাচ। ১১টি খেলায় কোনোরকম মীমাংসা হয় নি। আর ১টি ম্যাচ টাই হয়েছে।

শ্রীলঙ্কা

পরিস্থিতি‌ যা তাতে এশিয়া কাপের ফাইনালের ওঠার ক্ষেত্রে এখনও পর্যন্ত অনেকটাই সুবিধাজন জায়গায় ভারত। এক ম্যাচ খেলেই টিম ইন্ডিয়ার পয়েন্ট ২ নেট রানরেট প্লাস ৪.৫৬০। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কারও ১ ম্যাচে পেয়ন্ট ২, কিন্তু তাদের রান রে‌ট প্লাস ০.৪২০। ফ‌লে আজকের ম্যাচ যে দলই জিতবে তারা ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে।

ভারতের প্রথম একাদশঃ রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার প্রথম একাদশঃ পাতুম নিসাঙ্কা, দ্বিমুখ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সমারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডিসিলভা, দাসুন শনাকা, দুনিথ ওয়েল্লালাগে, মহিশ থিকসানা, কসুন রজিথা, মতিসা পাথিরানা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+