Asia Cup 2023: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত রোহিতের, অভিষেক হল তিলকের, ৫ পরিবর্তন ভারতের

সুপার ফোরে পর পর ২ ম্যাচ জিতে ফাইনালে জায়গা আগেই পাকা করে ফেলেছে রোহিত অ্যান্ড কোং। আজ শুক্রবার প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নামছে ভারত। ফোরের প্রথম দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ।সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচেই পরাজিত হয়েছিল বাংলাদেশ। দুই হারের ফলে তারা আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে‌ন ভারত অধিনায়ক রোহিত শর্মার। ভারতীয় দলে বেশ কিছু বদল হয়েছে নিয়মরক্ষার এই ম্যাচে। এই ম্যাচে একদিনের ক্রিকেটে অভিষেক হল তিলক বর্মার। এর আগে টি২০ ম্যাচে খেলেছিলেন এবার একদিনের ক্রিকেটেও অভিষেক হল তিলকের। ভারতীয় দলের পাঁচটি পরিবর্তন হল।

ভারত

টস জিতে ভারত অধি‌নায়ক রোহিত বলেন, আমরা রনা তাড়া করে একটা ম্যাচ জিততে চাইছি, এটা সব থেকে ভালো পরীক্ষার মঞ্চ। আমাদের দলে বেশ কিছু ক্রিকে।।টার আছেন, যারা দীর্ঘদিন একদিনের ক্রিএকেট সুযোগ পাচ্ছেন না। তাদের সুযোগ দেওয়া হচ্ছে। । পাশাপাশি তিলক বর্মার অভিষেক হচ্ছে।

শুক্রবার মূলত বিকেলের পর থেকে বৃষ্টি হতে পারে। বিকেলে পাঁচটা, সন্ধ্যা সাতটা এবং রাত আটটায় বৃষ্টিপাতের পূর্বাভাষ রয়েছে। এমনকি ঝোড়ো হাওয়াও বইতে পারে।যদিও ম্যাচের পুরো সময়ই ঝিরঝিরে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে ম্যাচে সমস্যা হতে পারে। ঝমঝমিয়ে কয়েক পশলা হয়ে গেলে ম্যাচ ওভার সংখ্যা কমিয়েও করা যেতে পারে। টানা চললেই সমস্যায় পড়বেন আয়োজকরা।

মুখোমুখি পরিসংখ্যানে ভারত অনেকটাই এগিয়ে। এই দুই দল এখন পর্যন্ত ওডিআই ফরম্যাটে একে অপরের বিরুদ্ধে ৩৯ টি ম্যাচ খেলেছে যেখানে ভারত ৩১ টি ম্যাচ জিতেছে এবং বাংলাদেশ ৭ টি ম্যাচ জিতেছে।

ভারত

শুক্রবার বাংলাদেশকে হারাতে পারলে অধিনায়ক হিসাবে নতুন রেকর্ড গড়বেন রোহিত শর্মা। এশিয়া কাপে এক দিনের ম্যাচে নবম জয় পাবেন হিটম্যান। তা হলেই স্পর্শ করে ফেলবেন মহেন্দ্র সিংহ ধোনি এবং অর্জুন রণতুঙ্গার মাইলফলক। তাঁরা দু'জনেই এশিয়া কাপে এক দিনের ম্যাচে অধিনায়ক হিসাবে সব থেকে বেশি ন'টি করে ম্যাচ জিতেছেন।

ভারতঃ রোহিত শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, কেএল রাহুল, ঈশান কিষাণ, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ

বাংলাদেশঃ লিটন দাস, হাসান তামিল, আনামূ‌ল হক, শাকিব আল হাসান, তওহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তানজিম হাসান শাকিব, মুস্তাফিজুর রহমান

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+