Asia Cup 2023: বৃষ্টিতে ফের থমকে গেল ম্যাচ, শ্রীলঙ্কার স্পিনের জালে বন্দি বিরাটরা, মানরক্ষা রোহিতের
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ব্যাটিং বির্পজয় ভারতের। দ্বীপরাষ্ট্রের স্পিনারদের জালে বন্দি হলেন ভারতের তারকা ব্যাটসম্যানরা। চরিথ আসালঙ্কা এবং দুনিথ ওয়েল্লালাগের স্পিনের ঘূর্ণিতেই ধসে গেল ভারতের ব্যাটিং দুর্গ। তবে ভারতের ইনিংস শেষ হওয়ার আগেই বৃষ্টিতে থমকে গেল ম্যাচ। ম্যাচের ৪৭ ওভারে বৃষ্টি নামে, ফলে আপাতত বন্ধ রয়েছে।
টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং বিক্রম দেখা গিয়েছিল তা অনেকটাই ফিকে হয়ে গেল শ্রীলঙ্কার বিরুদ্ধে। রোহিত শর্মা ছাড়া ব্যর্থ ভারতীয় ব্যাটসম্যানরা। দুনিথ ওয়েল্লালাগের স্পিনের জালে বন্দি হলেন ভারতীয় ক্রিকেটাররা। পাঁচটি উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদন্দ্ব ভেঙে দিলেন লঙ্কান এই স্পিনার।

যদিও ভারতের ওপেনিং জুটি শুরুচা ভালোই করেছিল ৮০ রান উঠে ওপেনিং জুটিতে। পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন কিন্তু দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে পুরোপুরি ব্যর্থ হলেন গিল। ১৯ রানেই ওয়েল্লালাগের বলে আউট হলেন শুভমান।
পাক দলের সেঞ্চুরি করেছিলেন কোহলি। এ দিন লঙ্কান স্পিনার দুনিথের বলের গতিই বুঝতে পারেননি কোহলি। ফলে মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় বিরাট কোহলিকে। সোজা মিড উইকেটে থাকা লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বিরাটের ক্যাচ তালুবন্দি করেন।

গিল-বিরাটের পর রোহিত শর্মাকে আউট করার জন্য অন্য পন্থা অবলম্বন করেন বছর কুড়ির দুনিথ ওয়েল্লালাগে। তাঁর আর্মারে বোল্ড হন রোহিত। তরুণ লঙ্কান স্পিনারের দাপটে ৫৩ রানেই থামেন রোহিত। ভারত অধিনায়কের এই ইনিংস সাজানো ছিল সাতটি চার এবং দুটি ছক্কা দিয়ে।
অর্ধশতরান করার পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেন হিটম্যান।মঙ্গলবার প্রেমদাসা স্টেডিয়ামে ২২ রান করার সঙ্গে সঙ্গেই ১০ হাজারের ক্লাবের নতুন সদস্য হলেন রোহিত শর্মা।

পর পর তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ভারত। তখন দলের হাল ধরেন কেএল রাহুল এবং ঈশান কিষাণ জুটি। ৬৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন এই দুই ভারতীয় ব্যাটসম্যান। মঙ্গলবার শতরনাকারী রাহুল শুরুটা জমাট করলেও ৩৯ রানেই ওয়েল্লালাগের বলে আউট হলেন। স্থায়ী হতে পারলেন না ঈশান কিষাণও। আসালাঙ্কার স্পিনের জালে বন্দি বলেন বন্দি হলেন।
টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে দলকে দিশা দেখাতে পারলেন না অল রাউন্ডাররাও। পাণ্ডিয়া থেকে রবীন্দ্র জাদেজা কেউই রান পেলেন না। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ভারতের স্কোর ৯ উইকেটে ১৯৭। ক্রিজে ব্যাট করছেন অক্ষর-সিরাজ। শ্রীলঙ্কার হয়ে দুনিথ ৫টি উইকেট নিলেন। আসালাঙ্কা এখনও পর্যন্ত ৪টি উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications