Asia Cup 2023: বাবর-বিরাটদের ম্যাচের উন্মাদনা তুঙ্গে শ্রীলঙ্কাতেও, এক ঘণ্টায় শেষ ভিআইপি টিকিট

বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে চাহিদা চরমে। ১৫ অক্টোবরের পরিবর্তে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচ হবে ১৪ অক্টোবর। তারিখের পরিবর্তন হলেও এই ম্যাচ ঘিরে উন্মাদনা কমেনি একবিন্দুও। বিশ্বের যে প্রান্তে যেকোনও টুর্নামেন্টেই ভারত পাকিস্তান মুখোমুখি হোক না কে‌ন টিকিটের চাদিদা যে একইরকম থাকবে, তা আবারও প্রমাণিত হল।

বিশ্বকাপের আগে হবে এশিয়া কাপ। আগামী ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্ট পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টের চারটি ম্যাচ হবে পাকিস্তানে, বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কাতে। এরমধ্যে রয়েছে গ্রুপ পর্বের ভারত পাক ম্যাচ সহ নক আউট পর্ব। এশিয়ার দলগুলির কাছে এই টুর্নামেন্ট বিশ্বকাপের মহড়া।

ভারত

আগামী ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারিভাবে এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল। কিন্তু এক ঘণ্টার মধ্যেই সমস্ত ভিআইপি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এবার এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। ফলে তারাই টিকিট বিক্রির দায়িত্বে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে টিকিট বিক্রি করে অন লাইনে শুরু করে পিসিবি। তিনটি ক্যাটাগরিতে এই ম্যাচের টিকিট বিক্রি করা হয়। স্ট্যান্ডিং, ভিআইপি, ভিভিআইপি এই তিনটি বিভাগে টিকিট ছাড়া হয়। স্ট্যান্ডিং টিকিটের দাম ছিল ২,৫০০ টাকা। ভিআইপি, ভিভিআইপি এই দুটি বিভাগের টিকিটের দাম ছিল যথাক্রমে ভারতীয় মুদ্রায় ১০ এবং ২৫‌ হাজার টাকা।

ভারত

অন লাইনে টিকিট বিক্রির এক ঘণ্টার মধ্যেই সমস্ত ভিআইপি, ভিভিআইপি বিক্রি হয়ে গিয়েছে। স্ট্যান্ডিং টিকিট কিছু সংখ্যায় পড়ে থাকলেও আয়োজকদের আশা শুক্রবারের মধ্যেও সেই টিকিট সম্পূর্ণ বিক্রি হয়ে যাবে।

আগামী ৩১ অগাস্ট শুরু হবে এশিয়া কাপ। ১৭ সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। হাইব্রিড মডেল অনুসারেই টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি ম্যাচ গুলি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কাতে।মোট দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে উঠবে। সুপার ফোরের শীর্ষে থাকা দুই দল ফাইনালে মুখোমুখি হবে।

ভারত

বিগত কয়েক মাস ধরেই এই টুর্নামেন্ট নিয়ে জটিলতা চলছিল। এমনকি দাবি না মানা হলে এশিয়া কাপ বয়কটেরও হুঁশিয়ারি দেয় পিসিবি। ভারত পাকিস্তানের মধ্যে ম্যাচ না হলে এশিয়া কাপের জৌলুস অনেকটাই কমে যেত। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই হয় রফাসূত্র। ভারত সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়।

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান এই ছয়দল এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত-পাকিস্তানের গ্রুপে রয়েছে নেপাল।আর গ্রুপ 'বি'-তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+